আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস, তার পরিবর্তে বাংলাদেশের নেতৃত্বে তাওহিদ হৃদয়। এ ছাড়া মেহেদি হাসান মিরাজও চোটের কারণে একাদশে নেই।
লিটন না থাকায় উইকেটকিপার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।