সবসময় ডেস্ক :::সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন অকার্যকর করা হয়। এছাড়া বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়।
অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫টি মামলা করা হয়। এসব মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতায় অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।