কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্টানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও মাষ্টার জাহিদ হোসেন রাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কানাইঘাট সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা তারবিন্দু রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী বিশ^াস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাফিসা আনজুম হলি, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
এছাড়াও নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্টানে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের সমান অধিকার, সম্প্রীতি ও মানবতার আদর্শ সমাজে ছড়িয়ে দিতে বিএনপি সরকারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ ঘোষণা করেছেন।
তিনি গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এ ঘোষণা দেন। কারন সমগ্র বাঙ্গালীর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মুল লক্ষ। সেজন্য নজরুল বর্ষে কবির কবিতা, গান, নাটক ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। জানা যায় নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্টানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
তাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিজয়ী ১২৯জন শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার হিসেবে সম্মাননা স্বারক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও যারা জেলা ও বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ পেয়েছেন তাদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।