নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের হলরুমে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ প্রচারণায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার আইইবির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে আইইবির সদর দপ্তরসহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ এবং সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মুহাম্মাদ কাইয়ূম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি
প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, আহ্বায়ক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (এ্যাব);
বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, সদস্যসচিব, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (এ্যাব); প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, উপাচার্য, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট); এবং প্রকৌশলী প্রনজিত কুমার দেব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএডিসি, সিলেট ও সদস্য, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (এ্যাব) এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব।
এ ছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রকৌশলী ড. সালমা আক্তার, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী, সদস্য, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (এ্যাব), সিলেট; প্রকৌশলী রাবেয়া বেগম, সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি; এবং প্রকৌশলী মুহাম্মদ সারোয়ার মাওলা, উপপ্রধান প্রকৌশলী, বিএডিসি, ঢাকা, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্যসচিব ও আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদপ্রার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (এ্যাব), সিলেটের সদস্য।
আইইবির এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের সমর্থন প্রত্যাশার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের মাধ্যমে প্রকৌশলীদের এ পেশাজীবী সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন।