বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না : আমান ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ মানসিক চাপ কী সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ ওট মিল্ক নাকি গরুর দুধ, কোনটি বেশি স্বাস্থ্যকর? আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিতের দেশে এসে সভার দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবরকে বানোয়াট বললেন রাগীব আলী রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর স্পেনের একাদশে থাকছেন না ইয়ামাল মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ ‘কোনো কারণেই যাবেন না’, ৬ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিশ্ববাজারে কমল তেলের দাম পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ২৪ ঘণ্টা পেরিয়েও গ্রেপ্তার করতে পারেনি সিলেটের পুলিশ সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত

রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত

সবসময় ডেস্ক :::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভাস্থল শনাক্ত করেছে পুলিশ। সভায় উপস্থিত থাকা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানটি শনাক্ত করা হয়। এ ঘটনায় সভার পেছনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রনজিত সরকারের ভাইরাল হওয়া সভার ভিডিওতে উপস্থিত থাকা তারা মিয়াকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে আটক করে সদর থানা পুলিশ। মোবাইল ফোনের অবস্থান শনাক্তকরণ প্রযুক্তির সহায়তায় তাঁকে আটক করা হয়।

 

পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে ওই সভা অনুষ্ঠিত হয়েছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

 

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার উপস্থিত হয়ে একটি ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি সেখান থেকে চলে যান।

 

রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ জানান, গত বুধবার অ্যাডভোকেট রুকনসহ দুজন রিসোর্টটি দেখতে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে বুকিং নিশ্চিত করা হয়। ১৭৫ জনের ওই দলের জন্য মোট ৫২ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল।

 

তিনি জানান, রোববার দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে দলটি রিসোর্টে প্রবেশ করে। পরে লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের জন্য প্যান্ডেল ও খুঁটি স্থাপন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সব কার্যক্রম শেষে রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাঁরা রিসোর্ট ত্যাগ করেন।

 

এদিকে, সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে ওই সভায় দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। এ ঘটনার জেরে সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

রনজিতের বক্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি নেতাকর্মীরাও। মঙ্গলবার নির্বাচনী এলাকার মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।

 

সমাবেশে বক্তারা জানান, মঙ্গলবার রাতেই নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিটে মিছিল ও সমাবেশ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ফ্যাসিস্ট আওয়ামী চক্রের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

অন্যদিকে, সভায় রনজিত সরকারের পেছনে ব্যানার ধরে রাখতে দেখা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে খুঁজছে পুলিশ। তাঁর বাড়ি জামালগঞ্জ উপজেলার লম্বাবাক এলাকায়। সেখানে গভীর রাতে অভিযান চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com