কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে নিষিদ্ধলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং জেলা তাতীদলকে স্বাগত জানিয়ে মিছিল করা হয়েছে।

আজ শনিবার কানাইঘাট উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা দল এবং তাতীদলের যৌথ উদ্যেগে মিছিল পরবর্তী পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি কানাইঘাট থানা পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা রোড পদক্ষিণ করে কানাইঘাট বাজার পয়েন্টে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।
পথ সভায় উপজেলা মুক্তিযোদ্ধ দলের সভাপতি হাজী কাওছার রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শমসের আলমের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলা তাতীদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব আলতাফ হোসেন, পৌর তাতীদলের আহবায়ক খলিলুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বশির আহমদ, কবির আহমদ, পৌর তাতীদলের সদস্য সচিব ইমরান রশিদ, উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিলাল আহমদ, পৌর তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রকিব, সাবেক ছাত্র নেতা মোঃ শহিদ আহমদ, ৪নং ইউপি মুক্তিযোদ্ধাদলের সভাপতি হাজী উমর আলী। উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম আলী, আব্দুল করিম, বাবুল আহমদ, মোঃ রুবেল আহমদ, মোঃ লালই মিয়া, শাহেদ আহমদ, ফরিদ আহমদ, মিজানুর রহমান, আবুল খায়ের, হাসনাত আহমদ, শাহাব উদ্দিন, আসাদ আহমদ। উপজেলা তাতীদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বিলাল উদ্দিন, মারুফ আহমদ, সেবুল আহমদ, সদস্য আব্দুর রহমান লিমন, কটি মিয়া, আজির উদ্দিন, আলমাছ উদ্দিন, আমির উদ্দিন। এছাড়াও পৌর তাতীদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আলি আহমদ, জারুল আহমদ, রুহুল আমিন, বিলাল আহমদ, সদস্য ফয়সল আহমদ ও আফতাব উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা বলেন নিষিদ্ধলীগের নেতাকর্মীরা সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে নৈরাজ্যে সৃষ্টির পায়তারা করছে। রাতের অন্ধকারে মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দিয়ে তাদের আসল চেহারা আরেকবার প্রকাশিত করছে। কানাইঘাটেও চুরি করে মিছিল করে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে।
নৈরাজ্যকারীদের খুজে বের করতে থানা পুলিশের প্রতি আহবান জানান বক্তারা। পরিশেষে কানাইঘাট উপজেলা ও পৌর তাতীদলের কমিটি অনুমোদন করায় সিলেট জেলা তাতীদলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।