রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন, বাল্কহেড আটক বিশ্বনাথে ১৪৪ ধারা জারি! স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার সিলেটে ট্রেনের টিকেট মুহূর্তেই হাওয়া ! জনস্বার্থে মামলা দায়ের : তদন্তে পিবিআই সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আদালতের স্ব উদ্যোগে মামলা সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের অভিষেক অনুষ্টিত কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি
কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

Oplus_131072

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রখ্যাত চা-শ্রমিক নেতা মফিজ আলী-এর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

১০ অক্টোবর শনিবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে পুষ্পস্তবক শেষে আলোচনা সভা হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘসহ বিভিন্ন সংগঠন শ্রীসূর্য-ধূপাটিলাস্থ প্রয়াত নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং প্রয়াত নেতার অসমাপ্ত কাজকে অগ্রসর করে নিয়ে যাওয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করে।

 

 

সংগঠনের জেলা সভাপতি মো. নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অন্যতম নেতা মোস্তফা কামাল, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির নেতা রমজান আলী পাখি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক অমলেশ শর্ম্মা, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি তারেশ চন্দ্র দাষ, সাবেক সভাপতি আবুল কালাম, চা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, প্রবীণ চা-শ্রমিকনেতা স্যামুয়েল বেগম্যান প্রমুখ।

 

 

বক্তারা বলেন, মফিজ আলী ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির ধারায় সম্পৃক্ত হয়ে ছাত্রআন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনে আতœনিয়োগ করে তাঁর জীবনের প্রায় পুরোটা সময় নিজের পরিবার-পরিজন ও আত্মপ্রতিষ্ঠার চিন্তা না করে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ৭ বার কারাবরণ করেন। ২০০৮ সালে ১০ অক্টোবর সংগ্রামী এই জননেতা ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

বক্তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই সময়ে বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি না পাওয়া, কাজ শেষে মজুরি-বোনাস প্রাপ্তির অনিশ্চয়তা, শিল্প কারখানা বন্ধ, ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা সর্বোপরি জনজীবনের সমস্যা-সংকট বৃদ্ধি পেয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়ছে।

 

সামরাজ্যবাদী ও তার এদেশীয় দালালদের লুটপাটের কারণে দেশের আর্থিক খাত দেউলিয়াত্বের ঝূঁকিতে রয়েছে। গার্মেন্টসসহ শত শিল্পকারখানা বন্ধ হয়ে লক্ষাধিক শ্রমিক বেকার ও মানবেতর জীবন যাপন করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com