বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা

কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করা সহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা নিয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয়।

 

পাশাপাশি গুজব, নাশকতা প্রতিরোধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, লোভাছড়া কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, পাথর পরিবহন বন্ধ এবং হাট-বাজারগুলোর যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সরকারি সম্পদ উদ্ধার, শীত মৌসুমে হাওর এলাকায় অশ্লীল যাত্রাগান বন্ধ নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়।

 

সভায় আইন-শৃঙ্খলা কমিটির অনেক সদস্য বলেন, কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কোন অবস্থায় কমছে না। চলতি মাসে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা তাদেরকে গুলি করে হত্যা করেছে। অবৈধভাবে যাতে কেউ ভারতে যেতে না পারে এজন্য চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবিকে আরো সক্রীয়ভাবে দায়িত্ব পালনের আহŸান জানান।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সীমান্ত এলাকায় কোন অবস্থাতেই হত্যাকান্ড আমাদের কারো জন্য কাম্য নয়। এজন্য যাতে কেউ ভারতে অনুপ্রবেশ করতে না পারে বিজিবিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ চোরাচালানের মালামাল আটকের পর নিয়মিত মামলা করার জন্য বিজিবি’র প্রতি নির্দেশনা দেন।

 

সেই সাথে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় বিজিবির সকল ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন। মাদকের আগ্রাসন বন্ধে প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা-প্রতিষ্ঠানে নিয়মিত ভাবে সচেতনতা মূলক সভা করার জন্য সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের প্রতি নির্বাহী কর্মকর্তা।

 

সেই সাথে তিনি সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে থানা পুলিশকে আরো সক্রীয় ভাবে দায়িত্ব পালনের আহŸান জানান। বিশেষ করে সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা কানাইঘাটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার জন্য তিনি থানা পুলিশ, বিজিবি ও জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

সভায় থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনাতনপুঞ্জি এলাকায় সিএনজি চালক শাহাব উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। সভায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, জনবল সংকট থাকার কারনে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি হিমশিম খাচ্ছে। তারপরও বিজিবি প্রতিনিয়ত ভারতীয় চোরাই পণ্য আটক এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধে নিষ্ঠার সাথে কাজ করছে। চলতি মাসে ১ কোটি ৮০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন চোরাই পণ্যসামগ্রী আটক করা হয়েছে বলে জানান।

 

সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফও ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণ গোপাল হাওলাদার, কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

একই দিনে উপজেলা সন্ত্রাস, নাশকতা, গুজব প্রতিরোধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com