বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিলেটে ছু রা হাতে আ ট ক যুবক সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই করতাম : মীর শাহে আলম স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা কংগ্রেসের দুই কক্ষ হারিয়ে কি সত্যিই ‘ক্ষমতাহীন’ হয়ে পড়ছেন ট্রাম্প ‘আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হয়ে যাবে’ হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি আব্দুল মালিক মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত যোগদানের আগেই সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংঘাত, ফিরে গেলেন নতুন কর্মকর্তা ঢাকায় ১৪ বছর বয়সী কিশোর নিখোঁজ কানাইঘাটে মোটরসাইকেল চালক মিজানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ লাভ করায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্বরণসভা ও দোয়া মাহফিল কানাইঘাট সীমান্তে দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের কানাইঘাট সীমান্তে বিজিবির অস্ত্র উদ্ধার অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ হামিদা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় আবারো শ্রেষ্ট কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল
হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি

হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট (গ্যাসের উপজাত) বহনকারী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। পরে চুরি করা তেল মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হতো।

 

 

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রতনপুর গ্রামের ইসলাম উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

 

 

পুলিশ ও জিটিসিল সূত্রে জানা গেছে গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ি সংলগ্ন স্থানে এ চুরির ঘটনা উদঘাটন করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তাঁরা। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে অনুসন্ধানে পাইপলাইনে ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে।

 

 

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে (৫০) ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।

 

 

খবর পেয়ে মাধবপুর থানার এসআই সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সরঞ্জাম। এছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তাঁর বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া যায়।

 

 

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে জড়িত বলে তাঁদের অভিযোগ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

 

 

উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে সুকৌশলে তেল বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

 

 

এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com