শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটসহ আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

 

গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন বন্ধে বিশাল অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জাফলংয়ের মন্দিরের জুমপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন সম্পূর্ণ ধ্বংস এবং ৪টি মেশিন জব্দ করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় টাস্কফোর্স দলে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায়, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার ইকবাল হোসেন সরকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিপুল সংখ্যক আনসার সদস্য।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাফলংয়ের ইসিএভুক্ত মন্দিরের জুম এলাকা থেকে একদল অসাধু চক্র ‘যন্ত্র দানব’ (ফেলোডার/এক্সেভেটর/বোমা মেশিন/লিস্টার মেশিন) দিয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকেই ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে টাস্কফোর্স। এ সময় পাথর উত্তোলনের গর্তে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন ভাঙচুর ও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে আরও ৪টি মেশিন জব্দ করে প্রশাসন।

 

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও ইসিএ এলাকা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

 

কোনো অবস্থাতেই এখানে অবৈধভাবে মাটি বা পাথর কেটে পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। পরিবেশ বিধ্বংসী এই যন্ত্র দানবগুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত মামলা ও টাস্কফোর্সের এই তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com