শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি
কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

 

কানাইঘাট প্রতিনিধি ::: এজমালী সম্পত্তি, মসজিদের হিসাব এবং মসজিদের নামাজ পড়তে বাঁধা নিষেধ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে কানাইঘাটের বড়চতুল ইউপির কুড়ারপার গ্রামে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ কুড়ারপাড় গ্রামের লামা মহল্লা মসজিদের পাশে রাস্তায়। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় লাঠি-সোটা, ধারালো অস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

প্রায় ঘন্টাখানেক দফায় দফায় সংঘর্ষের পর খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের এলাকার লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট সিওমেক হাসপাতালে প্রেরন করা হয়।

 

জানা যায়, কুড়ারপাড় গ্রামের এজমালী সম্পত্তি এবং কুড়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের হিসাব নিকাশ নিয়ে এবং গ্রামের লামা মহল্লা মসজিদের কয়েকটি পরিবারকে নামাজ পড়তে অপর পক্ষের লোকজন বাঁধা প্রদান করায় এ নিয়ে গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল মুতলিব ও জামাল উদ্দিন গংদের সাথে একই গ্রামের অপর পক্ষ আব্দুর রকিব বতাই, এনাম, এবাদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল।

 

পূর্বে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের হিসাব-নিকাশ নিয়ে মারামারির ঘটনায় থানায় মামলাও হয়। শুক্রবার গ্রামের লামা মহল্লা মসজিদে জুমআর নামাজ পড়তে যান আব্দুর রকিব বতাই, এনাম, এবাদ গংরা। কিন্তু অপর পক্ষের আব্দুল মুতলিব, জামাল উদ্দিন গংরা তাদের নামাজ পড়তে বাঁধা দেন। এ নিয়ে মসজিদে নামাজের পর উভয় পক্ষের লোকজন কথা কাটাকাটির জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, কয়েক মাস পূর্বে কুড়ারপার কেন্দ্রীয় জামে মসজিদের হিসাব-নিকাশ নিয়ে গ্রামের ফখরুল গংদের সাথে মাস্টার মুজিবুর রহমান, আলী আহমদ গংদের মধ্যে বিরোধ নিয়ে মারামারি হয়। এ নিয়ে গ্রামের লোকজন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় পূর্ব বিরোধ ও নামাজ পড়তে বাঁধা দেয়ায় দু’পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গ্রামের দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কুড়ারপাড় সহ আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com