রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে নিষিদ্ধলীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জেলা তাতীদলকে স্বাগত জানিয়ে মিছিল সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ২০২৬ এ জিপি এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) জিডিএফ-এ প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ নন্দন সাংস্কৃতিক সংসদ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে,অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী কানাইঘাটে কৃষি অফিসের উদ্যেগে কৃষকদের মাঝে ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে আবুল হাসান এমপি মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি সমাপ্ত দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে জৈন্তাপুরে পুলিশের অভিযানে সিএনজি থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ, পালাল চালক সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কানাইঘাটে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যেবাহী পিকআপের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বর আহত চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১
নন্দন সাংস্কৃতিক সংসদ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে,অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী

নন্দন সাংস্কৃতিক সংসদ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে,অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী

 

বালাগঞ্জ :
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ও বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেছেন, সুস্থ সংস্কৃতিচর্চা একটি সমাজকে আলোকিত করে এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করে।

 

দীর্ঘ ২৭ বছর ধরে নন্দন সাংস্কৃতিক সংসদ গহরপুর তথা বালাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।

 

​শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলার মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর গৌরবোজ্জ্বল ২৭ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

​দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমের সভাপতিত্বে এবং স্মারকগ্রন্থের সম্পাদক, সাংবাদিক শাহ মো. হেলাল ও তরুণ উদ্যোক্তা জুবের আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন নন্দনের প্রেসিডিয়াম সদস্য আবুল খায়ের সুজন।

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও লেখক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, লেখক ও গবেষক আব্দুর রশীদ লুলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, সমাজকর্মী মঈনুল ইসলাম সালেহ, আশরাফ আলী খান, কয়ছুল আলম কয়েছ, নেছাওর আলী মেম্বার, সিলেট জজকোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ইকবাল আহমদ, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামিম আহমদ, সহসভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, কোষাধ্যক্ষ জাগির হোসেন। নন্দন সাংস্কৃতিক সংসদের প্রেসিডিয়াম সদস্য তারেক আহমদ খলকু, সদস্য সুলতান আহমদ ও সুলতান আহমদ রাজু প্রমুখ।

 

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নন্দনের সদস্য মো. মুক্তার আলী এবং গীতা পাঠ করেন সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন।

 

​স্মারকগ্রন্থ প্রকাশ ও অনুষ্ঠানে সার্বিক পরামর্শ ও অর্থায়ন করেন নন্দনের প্রতিষ্ঠাতা সভাপতি শায়েখ ইবনে হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবুল খায়ের সুজন, আনহার আলী ইয়াকুব, মো. ইসলাম উদ্দিন, সেলিম আহমদ, আব্দুস সালাম, সুরমান আলী, ডা. ইকবাল আহমদ, তারেক আহমদ খলকু, শাহরিয়ার হোসেন, আব্দুল্লাহ রহমান, বর্তমান সভাপতি মো. আব্দুর রকিব তালুকদার ও সাধারণ সম্পাদক মাসুকুর রহমান জাহিদ।

 

​অনুষ্ঠানের মূল পর্বে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও লেখকদের সাথে নিয়ে করতালির মধ্য দিয়ে স্মারকগ্রন্থ ‘নন্দন’-এর মোড়ক উন্মোচন করা হয়।

 

বক্তারা স্মারকগ্রন্থে বালাগঞ্জের নদীভাঙন, সমৃদ্ধ ইতিহাস, কৃষি, ক্রীড়াঙ্গন এবং তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরায় প্রকাশনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং নন্দনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com