রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে নিষিদ্ধলীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জেলা তাতীদলকে স্বাগত জানিয়ে মিছিল সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ২০২৬ এ জিপি এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) জিডিএফ-এ প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ নন্দন সাংস্কৃতিক সংসদ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে,অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী কানাইঘাটে কৃষি অফিসের উদ্যেগে কৃষকদের মাঝে ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে আবুল হাসান এমপি মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি সমাপ্ত দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে জৈন্তাপুরে পুলিশের অভিযানে সিএনজি থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ, পালাল চালক সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কানাইঘাটে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যেবাহী পিকআপের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বর আহত চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১
যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ

যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ

বিশ্বনাথ প্রতিনিধি:: প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করলেও সর্বদা নিজ মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা অনুভব করেন। তার প্রমাণ আবারও দিলেন প্রবাসী বিশ্বনাথীরা। যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

 

গত ২৪ নভেম্বর লন্ডন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় যুক্তরাজ্যে বিভিন্ন শহরে বসবাসরত স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিপুল সংখ্যক বিশ্বনাথীরা উপস্থিত হন। সভায় সর্বসম্মতিক্রমে প্রাথমিক পর্যায়ে ৭টি পরিকল্পনা গ্রহন করেন।

 

তারমধ্যে (১) বিশ্বনাথে এনআরবি সেন্টার স্থাপন। (২) ব্যক্তি ও সম্পদের নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা। (৩) বিশে^র বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বিশ্বনাথীদের মধ্যে ভ্রাতৃত্বের সেতু বন্ধন (৪) শিক্ষাসহ নানাক্ষেত্রে সাফল্য অর্জনকারী তরুণ প্রজন্মকে উৎসাহিত করা। (৫) বিশ্বনাথের ঐতিহ্য, সাফল্য তুলে ধরা এবং প্রবাসীদের নিয়ে বার্ষিক এনআরবি উৎসবের আয়োজন। (৬) কমিউনিটি উন্নয়ন, কল্যাণ এবং বিশ্বনাথে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন। (৭) কৌশলগত অংশীদারিত্ব বৃহত্তর ইতিবাচক প্রভাব ফেলতে সমমনা সংগঠনগুলোর সাথে যৌথভাবে কাজ করা।

 

যুক্তরাজ্যের নিউহাম কাউন্সিলের সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আউয়াল হায়দার।

 

কমিউনিটি নেতা মোহাম্মদ মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসেন,শিক্ষাবিদ এ কে এম ইয়াহহিয়া, বিসিএ এর ট্রেজারার ফয়জুল হক, ব্রিটিশ রাজপরিবারের খেতাব প্রাপ্ত ডেপুটি ল্যাফটেন্যান্ট মক্রম আলী আফরোজ, সুইনডন শহরের সাবেক মেয়র জোনাব আলী, শিক্ষাবিদ সানুর খান, বিশিষ্ট টাওয়ার হামলেট কাউন্সিলের সাবেক রিজেনারেশন অফিসার ফয়সাল আহমদ কামাল, সাংবাদিক রহমত আলী, কমিউনিটি নেতা আখলাকুর রহমান, আজম খান, মোবারক আলী, সারব আলী, মোহাম্মদ আলী মজনু, মদরিছ আলী জোনাব আলী, আশিকুর রহমান, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, আব্দুল বাসিত রফি, কমিউনিটি নেতা নাজির আলী সুনু,আলম শেখ, আব্দুল হান্নান, হাজী আব্দুর রব, নাসির আহমেদ, জাকেল বক্ত চৌধুরী, আব্দুর রব, শাহ নুরুল আলম নাহিন, ফজলুর রহমান, ফখর উদ্দিন, বাবুল মিয়া, আসকির আলী, মানিক মিয়া, আব্দুল হক, এম ফয়জুল হক, রুবেল আহমেদ আফজাল, আব্দুল হামিদ, ফয়জুল হক, শেখ আব্দুল্লাহ আল-নোমান, আব্দুল হক, সেলিম আহমদ, জিয়াউল হক জিয়া, রফিক মিয়া, সৈয়দ মোহাম্মদ মুক্তার, মাহমুদুর রহমান মান্না, এম আলী, ফয়জুল হক, আনোয়ার খান, শামীম আহমদ, মোহাম্মদ আলী আসকর, মোহাম্মদ আখলাকুর রহমান পান্না, ফাহাদ মোহাম্মদ সামি, হাবিবুর রহমান, এম ইলিয়াস পাশা, ইশতিয়াক আহমদ খান, মোহাম্মদ আলী, দিলোয়ার হোসেন, হাবিব রহমান, মোহাম্মদ আজিবুর রহমান, শাহ সোপান আলী, এনামুল হক, আবুল কালাম, সালমান আহমদ, বোরহান রাব্বানী, এম ফয়জুল হক, আব্দুল নূর, হুমায়ুন খান মনসুর, আব্দুল হক, জসীমউদ্দীন, জোনাব আলী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com