রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে নিষিদ্ধলীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জেলা তাতীদলকে স্বাগত জানিয়ে মিছিল সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ২০২৬ এ জিপি এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) জিডিএফ-এ প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ নন্দন সাংস্কৃতিক সংসদ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে,অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী কানাইঘাটে কৃষি অফিসের উদ্যেগে কৃষকদের মাঝে ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে আবুল হাসান এমপি মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি সমাপ্ত দক্ষিণ সুরমা বাইপাসে দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, শোকের ছায়া বালাগঞ্জে জৈন্তাপুরে পুলিশের অভিযানে সিএনজি থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ, পালাল চালক সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কানাইঘাটে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যেবাহী পিকআপের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুরুত্বর আহত চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১
সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) জিডিএফ-এ প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ

সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) জিডিএফ-এ প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ

Oplus_131072

 

সবসময় ডেস্ক :::সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে প্রতিবন্ধী মানুষের জীবন আরও সহজ, সুন্দর ও স্বাবলম্বী হয়ে উঠবে।

 

শীতার্ত প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা নয়, বরং যথাযথ সম্মান, সহমর্মিতা, সহযোগিতা ও সুযোগ নিশ্চিত করতে হবে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

তিনি গতকাল ২৮ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ কার্যালয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও জিডিএফ’র সহযোগিতায় প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

জিডিএফ’র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খানের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিভি সিলেট ব্যুরো কাম কামরুজ্জামান রুনু, পানসী রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার মোঃ সালাহ উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শফিক নুর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক।

 

উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, অভিভাবক রোকিয়া বেগম, সীমা বেগম, শিক্ষক ওয়াসিম আহমদ, আনিসুল হক, স্বরুফা বেগম, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ক কর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী তোফায়েল আহমদ সোহেল, অহনা বেগম, তাহমিনা আক্তার মৌমি, রাদিয়া জান্নাত তালুকদার, আফসানা আক্তার মুন্নী, জুঁই রাণী দাশ, রেশমা আক্তার রিয়া, খাদিজা কোবরা সিফা, মারিয়াম বিনতে আরিফ, জারাখান প্রমুখ।
সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জিডিএফ কার্যালয়ে এক সেট সোফা ও একটি সেক্রেটারী টেবিল প্রদান করা হয়। জিডিএফ’র কল্যাণে সার্বিক সহযোগিতা করায় পানসী রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার মোঃ সালাহ উদ্দিন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

 

এদিকে বিকালে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র টরেন্টো, কানাডা প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী মশরুর রহমান চৌধুরী জিডিএফ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জিডিএফ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সমাজসেবী মশরুর রহমান চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সম্মানে শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com