রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

টিলাকাটার মামলায় আসামি ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতাসহ আসামি ৬

টিলাকাটার মামলায় আসামি ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতাসহ আসামি ৬

নিজস্ব প্রতিবেদক :: টিলা কাটার অভিযোগে সিলেটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। সিলেটের বিমানবন্দর থানায় মামলা করেন সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ।

মামলার আসামিরা হলেন, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক খান (৩৫), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব (৩৪), সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. হাফিজুর রহমান (৪১), গিয়াস মিয়া (৪৫), মানিক মিয়া (৪৩) ও জুয়েল মিয়া (৩৫)। এই মামলায় আরও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মামালার অভিযোগে বলা হয়, ‘সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ব্রাহ্মণছড়া টি গার্ডেন মৌজার ৫৬নং খতিয়ানের ৩২নং দাগের অন্তর্গত জাহাঙ্গীরনগর গ্রামে দৃশ্যমান টিলা রকম ভূমি থেকে মাটি কর্তণপূর্বক অপসারণ করা হচ্ছে। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(খ) লঙ্ঘন এবং একই আইনের ১৫(১) টেবিলের ক্রমিক নং ৫ মোতাবেক বিচারের জন্য উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সিলেট জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর এলাকায় আব্দুর রাজ্জাক খানের মালিকানাধীন টিলা কাটার সত্যতা পাওয়া যায়। আমাদের অনুসন্ধান পাওয়া যায় আসামিরা পরস্পরের যোগসাজশে টিলা কেটেছেন। তাই মামলা করা হয়েছে। মামলাটি পরিবেশ আদালত আইন, ২০১০ অনুসারে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা কর্তৃক তদন্তপূর্বক আদালতে চার্জশীট দাখিল করা হবে। মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com