শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সিলেটে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

সিলেটে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা


পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখাতেই ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। ২৪ জুলাই বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৬ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে। বিদ্যালয়ের মাঠ ও আশপাশে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছে ক্লাবটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, সিলেট ভয়েস-এর প্রকাশক ও সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলীনা চৌধুরী এবং ক্লাবটির সভাপতি সুবর্ণা হামিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা খানম, সহকারী শিক্ষক সুলি বেগম, অপু ভৌমিক, কেয়া চৌধুরী, জেরিন বেগম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে  সহযোগিতায় ছিলো মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক।

শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে জানায়, তারা নিয়মিতভাবে গাছগুলোর যত্ন নেবে এবং নিজ পরিবার ও বন্ধুদের গাছ লাগাতে উৎসাহিত করবে। অনেকেই জানায়, তারা এখন গাছের উপকারিতা সম্পর্কে সচেতন এবং গাছ লাগানোকে দায়িত্ব মনে করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের পরিবেশ যোদ্ধা। এমন উদ্যোগ দেশের প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়া উচিত। তারা প্রকৃতি ও জীবন ক্লাবের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বিস্তৃত আকারে করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com