বুধবার, ২২ Jul ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিলেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২৬০ কোটি টাকা

সিলেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২৬০ কোটি টাকা

সিলেট চেম্বারে নতুন কর আইন ও অনলাইন রিটার্ন দাখিল সম্পর্কে করদাতাদের সতেচনতা বৃদ্ধিতে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কর অঞ্চল-সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। ছবি : সবসময়.কম

সবসময় ডেস্ক :: নতুন কর আইন ও অনলাইন রিটার্ন দাখিল সম্পর্কে করদাতাদের সতেচনতা বৃদ্ধিতে স্ম্যাক আইটি লিমিটেড, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে চেম্বার কনফারেন্স হলে “হাইলাইট্স অফ পিআইটি এন্ড ট্যাক্স রিটার্ন থ্রুু ট্যাক্সডু” বিষয়ক কর্মশালা হয়েছে। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার বলেন, সিলেটের করদাতারা কর প্রদানে অত্যন্ত আন্তরিক। গত ২০২২-২০২৩ অর্থবছরে সিলেট অঞ্চলের করদাতারা ১ হাজার ৭৫ কোটি টাকা আয়কর দিয়েছেন, যেখানে আমাদের কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ কোটি টাকা। কর কমিশনার আরো বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২৬০ কোটি টাকা এবং আমরা আশাবাদী এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। তিনি বলেন, করদাতাদের সুবিধার্থে বর্তমানে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া চালু হয়েছে এবং অনলাইনেই প্রাপ্তি স্বীকারপত্র এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তিনি বলেন, ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বরের পর বৃদ্ধির বিষয়টি কর কমিশনারের এখতিয়ারাধীন নয়, তবে এ ব্যাপারে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।

 

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ব্যবসায়ী ও করদাতারা কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখেন, কিন্তু বাংলাদেশে করদাতারা যথাযথ মূল্যায়ন পান না। কর আহরণ বৃদ্ধির জন্য উন্নত দেশের সিস্টেমকে অনুসরণ করা হচ্ছে কিন্তু উন্নত দেশগুলোর মত করদাতাদের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে না। কর বৃদ্ধির সাথে সাথে করদাতাদের জন্য সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা আবশ্যক। তিনি কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে নিয়মিত করদাতাদের উপর বোঝা না বাড়িয়ে করের আওতা বৃদ্ধির অনুরোধ জানান।

 

কর্মশালার বিষয়বস্তুর উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন স্ম্যাক আইটি লিমিটেড এর ডাইরেক্টর ¯েœহাশীষ বড়–য়া, এফসিএ এবং এসোসিয়েট ডাইরেক্টর মাকসুদ আলম। তারা নতুন কর আইন ও ‘ট্যাক্স ডু’ এপ্লিকেশন এর মাধ্যমে অনলাইন রিটার্ন দাখিলের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। কর্মশালায় গেস্ট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান, সিলেট চেম্বারের ভ্যাট, বাজেট, শুল্ক, কর সাব কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

 

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর মো. মাসুদ রানা, সিলেট চেম্বারের সদস্য মো. আবুল কালাম, এস. এম. শায়েস্তা তালুকদার, শাফি মো. নাহিয়ান, দেবাশীষ চক্রবর্তী, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট চেম্বারের কর্মকর্তা মিনতি দেবী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com