বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিলেট-১ আসনে বিএনপির টিকিটের আশায় ‘মহড়া’ করলেন সাবেক মেয়র আরিফুল হক

সিলেট-১ আসনে বিএনপির টিকিটের আশায় ‘মহড়া’ করলেন সাবেক মেয়র আরিফুল হক

সবসময় ডেস্ক ::: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসনে প্রার্থী হতে চান, কিছুদিন ধরে আকার-ইঙ্গিতে এমন কথা বলে আসছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবার আনুষ্ঠানিকভাবে তিনি আসনটিতে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন।

 

 

আজ বুধবার নগরের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় শেষে দরগাগেট এলাকায় আরিফুল হক চৌধুরী ব্যাপক লোকসমাগম ঘটিয়ে প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি জানান, তিনি বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। তিনি আশাবাদী তাঁর ব্যাপক জনসমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে দল তাঁকে সিলেট-১ আসনে মনোনয়ন দেবে।

 

 

আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীরও ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে সিলেট-১ আসনে প্রচারণা শুরু করেছেন। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে দলের মনোনয়ন পেয়েছিলেন। এবারও তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী।

 

 

নামাজ আদায় শেষে আরিফুল হক চৌধুরী হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহের সামনে থেকে নির্বাচনী শোডাউন (মহড়া) শুরু করেন। এ সময় তিনি হাজারো কর্মী-সমর্থক নিয়ে নগরের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাসংবলিত প্রচারপত্র বিলি করেন। তাঁর এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহনশ্রমিক প্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

 

শোডাউন করে নগরের কোর্টপয়েন্ট এলাকায় বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততা ও ভালোবাসা যাঁদের সঙ্গে থাকবে, দল তাঁর পক্ষেই সিদ্ধান্ত নেবে। দলের নমিনেশন বোর্ড বসলে যেন আমার প্রতি ন্যায্য বিচার হয়, এটাই প্রত্যাশা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com