শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
ভয়াবহ লোডশেডিংয়ের কবলে সিলেট

ভয়াবহ লোডশেডিংয়ের কবলে সিলেট

সবসময় ডেস্ক ::: সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা ছিল সাড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় সিলেটে চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ যাচ্ছেতো যাচ্ছেই, আর ফিরার নাম নেই। প্রচড গরমে বিদ্যুতের এই আসা যাওয়া আর থাকা না থাকায় সিলেটবাসীর জীবন রীতিমতো অতিষ্ঠ।

 

 

কেউ কেউ এই অবস্থাটাকে তুলনা করছেন ১০/১২ বছর বা তারও আগের অবস্থার সাথে। যখন বিদ্যুৎ যেতোনা মাঝে মাঝে আসতো।

 

 

গত সপ্তাহখানেক থেকে সিলেটে তেমন অস্থিরতা   বিরাজ করছে। আর এতে জনজীবনে নেমে এসেছে  দুর্ভোগ। ব্যবসা বাণিজ্যে পড়ছে নেতিবাচক প্রভাব। পানির চরম সংকটে ভোগতে শুরু করেছেন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ।

 

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তারাও তেমন কোনো আশার বাণী দিতে পারছেন না। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় এমন কঠিন পরিস্থিতে পড়েছেন সিলেটবাসী।

 

 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর জন্য প্রতিদিন ১২৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৬২ মেগাওয়াট। আর সিলেট জেলায় ১৫০ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে মাত্র ৮০ মেগাওয়াট।

 

আর পুরো বিভাগে ২৩০ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে মাত্র ১৩০ মেগাওয়াট। এ অবস্থায় সিলেটবাসীকে  অবর্ননীয় দুর্ভোগ পোহাতেই হচ্ছে।

 

 

সিলেট মহানগরীর মিরাবাজার এলাকায় পানির ব্যবসা করেন সালমান মিয়া। পানি উত্তোলন করে ১০/২০ লিটারের ক্যানে ভরে বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করেন।

 

 

তিনি আরও জানান. এমনিতে নানান কারণে ব্যবসা আগের মতো নেই। এরমধ্যে গত এক সপ্তাহে বিদ্যুতের যান্ত্রনার কারণে পানি উত্তোলন প্রায় অর্ধেকে নেমে এসেছে। সেই হিসাবে তার ব্যবসাও অর্ধেক।

 

 

জিন্দাবাজারের ব্যবসায়ী আবুল কালাম (৪০) বললেন, ইকি অবস্থা ভাই? ইতাকিজাত লোডশেডিং? ইতো হউ গত আমল লাখাইন অইগেলো। ইলা আমরা বাঁচতাম কিলা? গেলে আর আইতোউ চায়না।

 

 

একই অবস্থা বিরাজ করছে উপজেলা গ্রামঅঞ্চলে গোয়ানঘাট থানাধীন কুপার বাজার থেকে ইকবাল হোসেন  (৪৮) কোম্পানীগঞ্জ বাজার  থেকে  জুয়েল আহমদ (৩২) জানান, একই অবস্থা তাদেরও বিদ্যুৎ নেই সহনীয় যন্ত্রনা উৎপাদন মারাত্মক ব্যাহত  ব্যবসা বাণিজ্যে ধ্বংসের পথে , ইত্যাদি ।

 

 

এ বিষয়টি নিয়ে সবসময়.কম এর সাথে আলাপ হয় বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সিলেটের সহকারী প্রকৌশলী জারজিসুর রহমানের সাথে।

 

 

তিনি বলেন, গ্যাসের সংকট আছে। আছে উৎপাদনের ক্ষেত্রে আরও কিছু সমস্যা। সে কারণেই উৎপাদন কম  সরবরাহও কম। উৎপাদন বাড়লে সরবরাহও বাড়বে ইনশাল্লাহ ।

 

 

বিদ্যুৎ বিভাগ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির সবসময়.কমকে বলেন, আমাদের চাহিদার তুলনায় সরবরাহ হচ্ছে কম তাই এ অবস্থা। তবে চলতি মাসের শেষের দিকে এ অবস্থা থেকে উত্তরণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com