শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
সিলেট-৪ আসনকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট জামান

সিলেট-৪ আসনকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট জামান

 সবসময় ডেস্ক ::: সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসন আমলে উন্নয়নবঞ্চিত ছিল এই এলাকা। শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে এই অঞ্চলকে। এই অঞ্চলকে বলা হয় দরিদ্র অঞ্চল।

 

 

তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চলের নেতা নির্ধারণ করতে হলে আপনাদেরকে বিবেচনা করতে হবে, ভাগ্যের উন্নয়ন এবং রাস্তাঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালের উন্নয়ন করতে আপনাদের চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। কিছু সুযোগ সুবিধা আসবে আর সেই সুযোগ সুবিধা আরও কিছু লোক ভোগ করবে, কিন্তু বেশিরভাগ লোকের উপকার হবে না, দেশের উন্নয়ন হবে না।

 

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

দলের মনোনয়নের ব্যাপারে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, দল যদি আমাকে নমিনেশন না দেয় যাকে দেবে ধানের শীষের জন্য তাদের সঙ্গে শরিক হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো।

 

 

তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা পিআর চাই না, খালেদা জিয়া, তারেক রহমান সরাসরি সংখ্যাগরিষ্ঠতার পক্ষে। তাই গণমানুষের আকাঙ্খা বাস্তবায়নে এফপিটিপি (FPTP) ভোট পদ্ধতি গ্রহণের দাবিতে জনমত গঠনের লক্ষে ৩১ দফার গুরুত্ব অনুভব করা প্রয়োজন।

 

 

দলের পদবী ছেড়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, ২০২১ সালে দলে আমার যে পদবী ছিলো সেই পদবী ছেড়ে দিয়েছিলাম। কারণ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত আমার দলের অসং্খ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিল, নানা অত্যাচার ও জেল-জুলুমের শিকার হয়েছিল। কিন্তু তারা কিছুই পাইনি। ২০২১ সালে  আমি বলেছিলাম আমার সহকর্মীদের যদি কিছু না দেন তাহলে আমার পদবী রাখার দরকার নেই। আমারতো পদ ছিলো। এতো লোভনীয় পদ কেউ ছাড়ে না। কারণ আমার লোকজনের সঙ্গে অন্যায় করা হয়েছিল। কিন্তু আমি বিএনপির ছিলাম এবং আছি।

 

 

তিনি আরও বলেন, ২০১৮ সালে বেগম খালেদা যখন সিলেট সার্কিট হাউসে এসেছিলেন তখন আওয়ামী লীগ সার্কিট হাউসে ঘেরাও দিয়ে রেখেছিল সেখানে ঢুকা যায়। তখন বিএনপি নেতা আমাকে ফোন দিয়ে বলেছিলেন জামান ম্যাডামকে ঢুকতে দিচ্ছে না কিছু একটা করো। তখন ২-৩ হাজার ছেলে নিয়ে আ.লীগকে চ্যালেঞ্জ দিয়েছিলাম ৪৫ মিনিটের ভেতরে শহর খালি করে দিতে। তারা বাধ্য হয়েছিল সেদিন শহর খালি করে দিতে।

 

 

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে সব জায়গায় প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিলাম।এমনকি আমি নিজেই গুলিবিদ্ধ হয়েছি।কিন্তু কিছু লোক বলে আমরা নাকি কিছু করি নাই।

 

 

পিআর পদ্ধতি প্রসঙ্গে টেনে তিনি বলেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি কি বুঝে না। তাই পূর্বের ভোটিং পদ্ধতি তথা সরাসরি সংখ্যা ঘরিষ্টতা পূর্বের ভোটিং পদ্ধতি বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে।
বেগম খালেদা জিয়া, তারেক রহমান সরাসরি সংখ্যাগরিষ্ঠতার পক্ষে।

 

 

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো.রুহুল আমিনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনা সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আছলাম উদ্দিন।

 

 

এদিকে, আসরের নামাজের পর গোয়াইনঘাট বাজারে ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

 

 

এসময় জৈন্তাপুর, গোয়াইনঘাট, ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com