রবিবার, ০৭ Jun ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

মনোনয়ন না পেয়ে ঢাকায় আরিফ, সিলেট-৪ নিয়ে গুঞ্জন

মনোনয়ন না পেয়ে ঢাকায় আরিফ, সিলেট-৪ নিয়ে গুঞ্জন

সবসময় ডেস্ক :::আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছিলেন আরিফ। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এই হেভিওয়েট নেতা।

সোমবার দলের পক্ষ থেকে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে খন্দকার মুক্তাদিরের নাম ঘোষণা করা হয়। এদিকে প্রার্থীতা ঘোষণার একদিন পরই দলের দায়িত্বশীল নেতাদের সাথে সাক্ষাৎ করার জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিমানের একটি ফ্লাইটে করে আরিফুল হক ঢাকায় গিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেন।

সোমবার (৩ নভেম্বর) সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট-১ আসনে আরিফের মনোনয়ন না পাওয়ার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে।

সূত্র জানায়, আরিফ সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালেও এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এ আসনের সাবেক এমপি ছিলেন।

এদিকে বিএনপির প্রার্থিতা ঘোষণা করার পর পরই নগরীর কুমারপাড়াস্থ সাবেক মেয়র আরিফের বাসায় জমায়েত হন দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন। এসময় তারা তাকে প্রস্তাব করেন সিলেট-৪ আসনে এখন যেহেতু দল এখনও কোন প্রার্থিতা ঘোষণা করেনি যার জন্য এই আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। তবে আরিফ এতে সম্মত নন বলে জানা গেছে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরীকে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

দলের এক নেতা জানান, সাবেক মেয়র আরিফকে দলও চাচ্ছে তিনি অন্য কোন আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। কিন্তু তাতে তিনি রাজি নন। বরং তিনি জানিয়েছেন দলের সিদ্ধান্তের ব্যাপারে কিছু করার নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com