শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
ধানের শীষ’ স্লোগানে কোর্ট পয়েন্ট মুখর,

ধানের শীষ’ স্লোগানে কোর্ট পয়েন্ট মুখর,

সবসময় ডেস্ক ::::: শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিএনপির সমাবেশের একটি ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

 

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেদিন বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি একটি র‌্যালি বের করে। র‌্যালির আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

 

 

সভায় উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনের প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক, সিলেট-৪ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

নেতৃবৃন্দ এসময় সিলেটের যেকোনো আসনে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

একপর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা “ধানের শীষ, ধানের শীষ” স্লোগানে মুখরিত হলে, সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাত ধরে উপরে তুলে ধরেন। এসময় অন্যান্য নেতারাও হাত উঁচু করে ঐক্যের বার্তা দেন। দুজনকে কানে কানে কথা বলতেও দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

 

 

উল্লেখ্য, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ নিয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে যে দ্বিধা ছিল, ভাইরাল এই দৃশ্যের পর সেটি নিরসন হতে পারে বলে মনে করছে দলীয় সূত্রগুলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com