বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিলেটে এবার নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল

সিলেটে এবার নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল

ঝটিকা মিছিলের পর সিলেটে এবার মশালমিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিন দিনের ব্যবধানে সোমবার রাতে এ মিছিল হয়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশালমিছিল হয়। এর আগে গত শুক্রবার সকালে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

সোমবারের মিছিলের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন। তাঁদের বেশির ভাগের হাতে ছিল মশাল। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মানি না মানবো না অবৈধ সরকার’, ‘রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

 

ভিডিওতে আরও দেখা যায়, যে ব্যানার ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেন, সেখানে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম লেখা। ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। এ ছাড়া ‘ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার মানি না, মানবো না’ লেখা ব্যানারও ছিল।

 

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের মুঠোফোন নম্বরে গতকাল রাতে কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি পুলিশ দেখেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com