রবিবার, ০৭ Jun ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

বাড়লো সোনার দাম

বাড়লো সোনার দাম

প্রতীকী ছবি

সবসময় ডেস্ক :: আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে সোনার দাম। সদ্য সমাপ্ত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। এর প্রভাবে মার্কিন মুদ্রা ডলারের দর কমেছে। ফলে ঊর্ধ্বমুখী সোনার বাজার। শুক্রবার (১ ডিসেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩৯ ডলার ৪২ সেন্টে।

 

এ নিয়ে সাপ্তাহিক ভিত্তিতে টানা ৩ সপ্তাহ উত্থানের পথে রয়েছে সোনার দাম। আর মাসিক হিসেবে দ্বিতীয় মাস গুরুত্বপূর্ণ ধাতুটির দরে উল্লম্ফন ঘটেছে। উল্লেখ্য, গত নভেম্বরে সোনার মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৬০ ডলার। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৫৯ ডলারে।

 

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মূল্যস্ফীতি কমে আসছে। ফলে ২০২৪ সালে সুদের হার কমাতে পারে ফেড। এ বিষয়ে আরও নিশ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই স্বর্ণের বাজার চাঙা হচ্ছে।

 

বৃহস্পতিবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় সামান্য বেড়েছে। পাশাপাশি গত ২ বছরের মধ্যে বার্ষিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে কম। ফলে শিগগিরিই ফেড সুদহার হ্রাস করতে পারে। সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com