রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকার প্রতারণা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকার প্রতারণা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারকচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীবর্দীপুর ঘোষপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন।

তিনি জানান, প্রায় ৫-৬ মাস আগে প্রতারণার উদ্দেশ্যে চক্রটি পরিবারসহ সুনামগঞ্জ শহরে ভাড়া বাসা নেয় এবং ‘মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করে। তারা বাজারদরের চেয়ে কম মূল্যে পেয়াজ, রসুনসহ নিত্যপণ্য বিক্রি করে স্থানীয় ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। পরবর্তীতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে পাইকারি অর্ডারের নামে কোটি টাকার বেশি নগদ টাকা সংগ্রহ করে তারা উধাও হয়ে যায়। টাকা আত্মসাতের কয়েক ঘণ্টা পরই দোকানে তালা ঝুলিয়ে মোবাইল ফোন বন্ধ করে অন্যত্র পালিয়ে যায় চক্রের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেন। পরে র‍্যাব- ৯, সিপিসি- ৩, সুনামগঞ্জের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাইবান্ধায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছা. শাহানা পারভীন (৪৩), মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), মো. শফিউর রহমান (২৬), রিনা আক্তার (২০) ও নারগিস আক্তার (৩৪)। তারা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি এর আগেও দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা চালিয়েছে এবং সম্প্রতি গাইবান্ধা জেলাকে নতুন টার্গেট হিসেবে নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com