বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বি ক্ষো ভ

সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বি ক্ষো ভ

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে আগুন সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে দেশে লকডাউনের ডাক দিয়ে নাশকতা উস্কে দিচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। আগুন সন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোন ছাড় দেয়া হবেনা। ২ হাজার ছাত্র-জনতার শাহাদাত ও ৩০ হাজারের বেশী আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের কোন স্থান নেই। আমরা শান্তিপ্রিয় তাই এখনো বাসা-বাড়ীতে নিরাপদে থাকতে পারছেন। নাশকতার চেষ্টা করলে বাসা-বাড়ীতেও জায়গা হবেনা। জনগণ বাড়ী থেকে ধরে এনে জেলে ভরবে।
তিনি বলেন, এদেশে আওয়ামী ফ্যাসিস্টের সকল গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানে দ্রুত গণভোটের আয়োজন করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে নির্বাচনের আগে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক দেশে অগ্নিসংযোগ ও নাশকতার হুমকীর প্রতিবাদে, জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোটের দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা জামায়াত নেতা উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারী তুহিন আহমদ প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com