বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
মাঝরাতের স্বপ্ন এবং মুলতাজামের অপূর্ণ টান

মাঝরাতের স্বপ্ন এবং মুলতাজামের অপূর্ণ টান

দিপু সিদ্দিকী::::  সিলেটগত রাতটা ছিলো অদ্ভুত একরাত। ছিলো শীতের বেশ তীব্রতা, কম্বল মুড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে চারপাশের গভীর নীরবতার ভেতর অদ্ভুত এক অনুভূতি জাগে। মনের মধ্যে একটি শব্দ বার বার বেজে ওঠছিলো।

 

 

 

চোখে আবছা আলোয় ধরা দিচ্ছিলো রূপালী, কালো আর সোনালী ছায়া। সেই নীরবতা যেন আমাকে হাজার মাইল দূরে টেনে নিয়ে যায়- মক্কার দিকে, কাবার দিকে, বিশেষ করে মুলতাজামের দিকে।

 

 

সেই দরজার নিচের সেই ছোট্ট অংশটা- যেখানে মানুষ বুক ঠেকিয়ে চোখের পানি ফেলে। যেখানে দোয়া আকাশে ওঠে, আর মন কান্নায় হালকা হয়ে যায়।

 

 

 

আলহামদুলিল্লাহ, আমি জীবনে দু’বার ওমরাহ করার সৌভাগ্য পেয়েছি। তবুও এক ব্যথা, এক আফসোস আজও বুকের ভেতর সমানভাবে জ্বলজ্বল করছে- দু’বারই মুলতাজাম পর্যন্ত পৌঁছাতে পারিনি।

 

 

একবার হাজরে আসওয়াদ চুম্বন করতে পারলে, একটু ডানে এগিয়ে মুলতাজাম পর্যন্ত যাওয়া হয় নি। হাজার মানুষের ভিড়, পরিস্থিতি, ভাগ্য সবকিছু আমাকে বাধা দিয়েছে। দূর থেকে দেখেছি, কিন্তু কাছে যেতে পারি নি। মানুষ দোয়া করে কাঁদছে, আর আমি শুধু তাকিয়ে থেকেছি।

 

 

মাঝরাতে ঘুম ভাঙলে আফসোস বাড়তে থাকে, ইশ! আর একটু চেষ্টা করলে হয়তো যেতে পারতাম। এই আফসোস আমাকে নরম করে দেয়।

 

 

মনে হয়, একটা দরজা খোলা ছিল, আমি স্পর্শ করতে পারিনি। এমন এক জায়গা যেখানে দোয়া কবুল হয়, যেখানে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছে অনুভব করে- সেই জায়গায় আমি দাঁড়াতে পারিনি।

 

 

 

তবুও এর মাঝেই লুকিয়ে আছে এক গভীর, অবর্ণনীয় আকাঙ্ক্ষা- আবার যেতে চাই।হাজার ভিড় থাকুক, ঠেলা থাকুক, পরিস্থিতি যত কঠিন হোক- ইনশাল্লাহ আমি এবার যেতেই চাই। আমি এবার মুলতাজামের দেয়ালে বুক ঠেকাতে চাই।

 

 

চোখের পানি ঝরিয়ে বলতে চাই- আল্লাহ, আমার দেরি হয়েছে। আমার ভুল ছিল। তবুও ফিরে এসেছি তোমার দরজায়। আমাকে গ্রহণ করো।

 

 

কাবার সেই দরজা, সেই সোনালি ফ্রেম, সেই কালো গিলাফ- সবকিছুই আমার হৃদয়ে এক অদ্ভুত আলো জ্বালিয়ে রেখেছে।

 

 

রাতের অন্ধকারে যখন মনে পড়ে যায়, তখন মনে হয়েছে, এটা শুধু স্মৃতি নয়, এটা এক ধরনের ডাক।
আল্লাহর ঘরের ডাক।

 

 

মুলতাজাম যেন আমাকে বলছে, যখন সময় হবে, তুমি আমার কাছে আসবে। আমি তোমার অপেক্ষায় আছি।

 

 

জীবনে অনেক কিছুই অসম্পূর্ণ থাকে কিন্তু আল্লাহর ঘরের টান, তার অপূর্ণতা সবচেয়ে গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়। আমি সেই অপূর্ণতাকে ধারণ করে চলেছি, যতদিন না আবার ডাক আসে।

 

 

ইনশাআল্লাহ, আবার যাবো।
এইবার মুলতাজামের সামনে দাঁড়িয়ে,দুনিয়ার সব ব্যথা, সব আশা, সব স্বপ্ন আল্লাহর হাতে রেখে আসবো। কাবার দেয়ালের ওপর কেঁদে ফেলবো শিশুর মতো। যতক্ষণ না মন হালকা হয়।যতক্ষণ না মনে হয়- হ্যাঁ, এবার আমার দোয়া আল্লাহ শুনেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com