শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
সিলেটে ‘বর্ডার ড্রাইভ’: এক সড়কেই যুক্ত হবে ২৩ পর্যটনস্পট

সিলেটে ‘বর্ডার ড্রাইভ’: এক সড়কেই যুক্ত হবে ২৩ পর্যটনস্পট

পারভেজ আহমদ ::: সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর—এই তিন সীমান্তবর্তী উপজেলাতেই রয়েছে জেলার বেশিরভাগ পর্যটনকেন্দ্র। কিন্তু অনুন্নত যোগাযোগব্যবস্থা ও লিংক রোডের অভাবে একটি স্পট থেকে আরেকটিতে যেতে পর্যটকদের পড়তে হয় চরম ভোগান্তিতে। সময় ও ব্যয়—দুটোই বাড়ে; অনেক সম্ভাবনাময় পর্যটনস্পট রয়ে যায় পর্যটকদের অগোচরে। ফলে বিকশিত হচ্ছে না দেশের অন্যতম সম্ভাবনাময় এই পর্যটন খাত।

 

২০২৩ সালের জেলা প্রশাসক সম্মেলনে সিলেটের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে তৎকালীন জেলা প্রশাসক মুজিবুর রহমান ‘সিলেট–জাফলং–সাদাপাথর–ওসমানী বিমানবন্দর’ পর্যন্ত নতুন সড়ক নির্মাণের প্রস্তাব করেন। এতে বেসরকারি বিনিয়োগ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তীতে প্রস্তাবটি পর্যালোচনা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

সওজ সূত্র জানায়, প্রস্তাবিত সড়কের মধ্যে ওসমানী বিমানবন্দর থেকে সাদাপাথর পর্যন্ত ইতোমধ্যে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। সিলেট শহর থেকে জাফলংয়েও সড়ক যোগাযোগ ভালো। কেবল জাফলং থেকে সাদাপাথর পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন ও নির্মাণ হলেই পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব। এর জন্য প্রায় ৩০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, পুনর্নির্মাণ ও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। ভারত সীমান্তঘেঁষে এই সড়ক নির্মিত হলে কক্সবাজারের মেরিন ড্রাইভের ধারায় সিলেটে গড়ে উঠবে নতুন ‘বর্ডার ড্রাইভ’, যেখানে চলতে চলতে পর্যটকরা দেখতে পারবেন সীমান্ত এলাকার অপার সৌন্দর্য।ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। আগামী জেলা প্রশাসক সম্মেলনে এ সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি উপস্থাপন করা হবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২,৮০০ কোটি টাকা।

 

 

সূত্র আরও জানায়, ‘বর্ডার ড্রাইভ’ চালু হলে মাত্র দুই দিনেই পর্যটকরা ঘুরে দেখতে পারবেন সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুড়া চা বাগান, বাইশটিলা, খাদিম রিসোর্ট, সাদাপাথর, বিছানাকান্দি, উতমাছড়া, দমদমছড়া, লক্ষণছড়া, পান্থুমাই, খাসিকম, জাফলং, তামাবিল, নলিউরি ফলস, ডিবিরহাওর, জৈন্তাপুর, লালাখাল ও রাতারগুলসহ মোট ২৩টি পর্যটন কেন্দ্র। বর্তমানে দিনে দুই-তিনটির বেশি স্পট দেখা সম্ভব নয়।

 

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আমীর হোসেন জানান, সীমান্তকে সামনে রেখে সড়কটির নকশা তৈরি করা হয়েছে। নির্মাণ শেষে পর্যটকরা চলার পথেই সীমান্ত এলাকার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এতে শুধু পর্যটনই নয়, বাড়বে কর্মসংস্থান ও চাঙা হবে স্থানীয় অর্থনীতি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com