বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
ঠেলাগাড়িতে প্রকাশ্যে সিলেটে ঢুকছে চোরাই পেঁয়াজ

ঠেলাগাড়িতে প্রকাশ্যে সিলেটে ঢুকছে চোরাই পেঁয়াজ

 

পারভেজ আহমদ :::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত পথে ভারত থেকে চোরাইভাবে আসা পেঁয়াজ এখন নতুনভাবে নগরে ছড়িয়ে পড়ছে। পাচারকারীরা সীমান্ত থেকে পণ্য এনে প্রথমেই সালুটিকরের বিভিন্ন গোপন গোদামে মজুত করে। এরপর এই গোদামগুলোকে কেন্দ্র করে প্রতিদিন সকাল থেকেই শুরু হয় পেঁয়াজ পাচারের এক প্রকার ‘মহাযাত্রা’।

 

 

চক্রটি মূলত ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ির চালকদের ব্যবহার করে সহজেই নগরে পেঁয়াজ পৌঁছে দিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা এসব চালক প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত অসংখ্য ট্রিপে সালুটিকর থেকে নগরের বিভিন্ন এলাকায় পেঁয়াজ বহন করেন।

 

 

প্রতি ট্রিপে এসব চালকরা পান প্রায় ১,০০০ টাকা করে। একটি ট্রিপে ১৮০ থেকে ২০০ কেজি পর্যন্ত পেঁয়াজ বহন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এগুলো সাধারণ পণ্য বা কাঁচাবাজারের মতো সাজিয়ে বোঝাই করা হয়। আর বিষয়টি যাতে নজরে না আসে, সেজন্য ১০/১৩ মিনিট পর পর একেকটি ঠেলাগাড়ি ছাড়া হচ্ছে সালুটিকর থেকে।

 

 

সালুটিকর থেকে বের হয়ে এসব ঠেলাগাড়ি প্রধান সড়ক, ছোট রাস্তা, উপসড়ক ও বিকল্প পথ ব্যবহার করে সিলেট নগরে ঢোকে। তাদের প্রধান ডেলিভারি পয়েন্টগুলো হচ্ছে আম্বরখানা, সুবিদবাজার, বন্দরবাজার, কালিঘাট ও কদমতলী এলাকা।

 

 

দোকান ও আড়তগুলোতে নিয়মিত সরবরাহ থাকায় চক্রটি দ্রুত বিস্তৃত হয়েছে। চক্রের সদস্যরা প্রতিদিন শত শত ট্রিপের মাধ্যমে বিপুল পরিমাণ চোরাই পেঁয়াজ নগরে প্রবেশ করাচ্ছে, যা স্থানীয় বৈধ ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

পেঁয়াজ পাচারকারীরা নিয়মিত কৌশল পরিবর্তন করছে। কখনো মটরচালিত ভ্যান, আবার কখনো ফল-সবজির ঠেলাগাড়িতে তারা চোরাই পেঁয়াজ পরিবহন করছে। একই চালকরা বারবার ব্যবহার না করে প্রতিদিন নতুন মুখও যুক্ত করা হচ্ছে এসব কাজে।

 

 

স্থানীয়রা বলছেন, সীমান্ত দিয়ে চোরাই পেঁয়াজ আসা অনেক দিনের সমস্যা হলেও সাম্প্রতিক সময়ে এর পরিমাণ বেড়েছে বহুগুণ। বিশেষ করে দাম বাড়ার সুযোগে এই চক্রটি আরও সক্রিয় হয়ে উঠেছে।

 

 

বেআইনি পথে দেশে প্রবেশ করা এসব পেঁয়াজের কারণে সরকারি রাজস্ব যেমন হারাচ্ছে, তেমনি সিলেটের বৈধ পাইকার ও খুচরা ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। বাজারে সরবরাহ বাড়লেও কোনো নিয়ন্ত্রণ না থাকায় দাম অস্থির হয়ে উঠছে।

 

 

সচেতন মহল ও স্থানীয় ব্যবসায়ীরা সীমান্তপথে কঠোর নজরদারি, সালুটিকর এলাকার গোপন গোদামগুলোতে নিয়মিত অভিযান এবং নগরের প্রবেশমুখে পর্যবেক্ষণ কঠোর করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই চক্রটিকে এখনই প্রতিরোধ করা না গেলে পেঁয়াজ বাজারের স্বাভাবিক অবস্থা ভেঙে পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com