শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
জাফলংয়ে কারখানা ছাড়াই কম্বলের সয়লাব

জাফলংয়ে কারখানা ছাড়াই কম্বলের সয়লাব

Oplus_131072

পারভেজ আহমদ :::: জাফলংয়ে নেই কোনো কম্বল কারখানা। এমনকি ঢাকা বা সিলেটের কোনো বৈধ উৎপাদন কেন্দ্র থেকেও আসছে না এসব কম্বল। অথচ প্রতিদিন লক্ষ লক্ষ কম্বলে সয়লাব হয়ে উঠছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং। প্রশ্ন উঠেছে—তাহলে এই বিপুল পরিমাণ কম্বল আসছে কোথা থেকে?

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের শিলং–ডাউকি সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে এসব কম্বল জাফলংয়ে প্রবেশ করছে। সীমান্তবর্তী এলাকা ও পর্যটন কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে প্রকাশ্য চোরাচালান কম্বলের একটি ওপেন হাট, যেখানে প্রতিদিন চলছে বেচাকেনা।

 

 

সূত্র আরও জানায়, একাধিক গ্রুপে বিভক্ত একটি সংঘবদ্ধ চক্র এই চোরাচালান নিয়ন্ত্রণ করছে। সীমান্ত পারাপার থেকে শুরু করে দাম নির্ধারণ, পরিবহন ব্যবস্থা এবং পাইকারি ও খুচরা বিক্রি—সবকিছুই তাদের পরিকল্পনার অংশ। মোটরসাইকেল, অটোরিকশা, টমটম এমনকি পর্যটকবাহী বাসেও এসব কম্বল পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এলাকায় পুলিশ, বিজিবি ও টুরিস্ট পুলিশের উপস্থিতি থাকার পরও কীভাবে এত বড় পরিসরে এই ওপেন হাট ও চোরাচালান কার্যক্রম অব্যাহত রয়েছে, তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই অবৈধ কার্যক্রম বন্ধ না হলে রাজস্ব ক্ষতির পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থাপনাও চরমভাবে ঝুঁকির মুখে পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com