রবিবার, ০৭ Jun ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

জীবনের কঠিন সময়ে সিলেটকে ভুলেন নি বেগম খালেদা জিয়া

জীবনের কঠিন সময়ে সিলেটকে ভুলেন নি বেগম খালেদা জিয়া

পারভেজ আহমদ ::: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে শোকস্তব্ধ দেশ। শোকের এই মুহূর্তে সিলেটের মানুষের স্মৃতিপটে ভেসে উঠছে ২০১৮ সালের সেই ফেব্রুয়ারির দিনগুলো- যখন তিনি জীবনের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি হওয়ার ঠিক আগে শেষবারের মতো এসেছিলেন আধ্যাত্মিক নগরী সিলেটে।

 

 

সিলেট ছিল তার রাজনীতির এক বিশেষ আশ্রয়স্থল। রাজনৈতিক সংকট, অনিশ্চয়তা কিংবা নির্বাচনী প্রস্তুতি- প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই তিনি ফিরে আসতেন এই পুণ্যভূমিতে। বরাবরের মতোই সকল নির্বাচনী প্রচারণা শুরু করতেন সিলেট থেকে। তার বিশ্বাস ছিল, ওলি-আউলিয়ার এই মাটি থেকেই রাজনৈতিক লড়াইয়ের শক্তি ও অনুপ্রেরণা পাওয়া যায়।

 

 

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার মাত্র তিন দিন আগে, তিনি সড়কপথে রওনা হন সিলেটের উদ্দেশ্যে। বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটে পৌঁছালে দীর্ঘ পাঁচ বছর পর প্রিয় নেত্রীকে একনজর দেখতে রাজপথে নেমে আসে হাজারো মানুষ। এটি কোনো নির্বাচনী সফর না হলেও মানুষের ভালোবাসা আর আবেগে রূপ নেয় এক নীরব জনসমুদ্রে।

 

 

রাজনৈতিক উত্তাপ, পুলিশের কড়াকড়ি আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও খালেদা জিয়ার চোখেমুখে ছিল এক ধরনের প্রশান্ত দৃঢ়তা- যেন তিনি জানতেন সামনে কী অপেক্ষা করছে।

 

 

সন্ধ্যায় তিনি হাজির হন হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে। মাজারের দীর্ঘক্ষণ মোনাজাতে নিমগ্ন থাকেন তিনি। চারপাশের জনসমাগমের মাঝেও তখন নেমে আসে এক পিনপতন নীরবতা। মাগরিবের নামাজ শেষে তিনি যান হযরত শাহপরান (রহ.)-এর মাজারে।

 

 

সিলেটের এই দুই ওলির দরবারে সেটিই ছিল তার শেষ উপস্থিতি- শেষ প্রার্থনা। সেদিন রাতেই তিনি ঢাকার পথে রওনা হন। এরপর আর কখনো সিলেটের মাটিতে ফেরা হয়নি তার।

 

 

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে সিলেট ছিল কেবল একটি অঞ্চল নয়, ছিল বিশ্বাস, ভরসা ও আত্মিক শক্তির জায়গা। বারবার সংকটে তিনি সিলেটে এসেছেন, মানুষের দোয়া ও ভালোবাসায় নিজেকে ঋদ্ধ করেছেন। তাই আজ তার মৃত্যুর খবরে সিলেটের মানুষের শোক যেন আরও গভীর, আরও ব্যক্তিগত।

 

 

আজ তিনি না ফেরার দেশে। তবে সিলেটের আকাশে, মাজার প্রাঙ্গণে, রাজপথের সেই জনসমুদ্রের স্মৃতিতে খালেদা জিয়া আজও জীবন্ত। ৫ ফেব্রুয়ারি ২০১৮ এর সেই শেষ সফর এখন ইতিহাসের এক আবেগঘন অধ্যায়। আধ্যাত্মিক নগরীতে সেই শেষ ফিরে আসাই হয়তো তাকে সামনে আসা কঠিন দিনগুলোর জন্য মানসিক শক্তি জুগিয়েছিল। সিলেটবাসী আজ স্মরণ করছেন তার সেই নীরব, দৃঢ় ও শেষ উপস্থিতি।

 

 

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন- এই অস্বাভাবিক-অপূরণীয় ক্ষতি জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। আপসহীন এই নেত্রী তাঁর সারাটি জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। তার কাছে সবার আগে ও সব কিছুর ঊর্ধ্বে ছিল বাংলাদেশ। সেজন্যই বাংলাদেশের জনগণ দল-মতের ঊর্ধ্বে উঠে এই মহীয়সী নেত্রীকে অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com