রবিবার, ০৭ Jun ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

কানাইঘাটে অবৈধ পাথর উত্তোলনে জনজীবন বিপর্যস্ত

কানাইঘাটে অবৈধ পাথর উত্তোলনে জনজীবন বিপর্যস্ত

Oplus_131072

কানাইঘাট সংবাদদাতা :::সিলেটের কানাইঘাট উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

 

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে রফিক উদ্দিন, সাহিকুল আলম, ময়নুল হক, মিজানুর রহমান, জসিম উদ্দিন ও মাসুক মিয়ার। তারা চড়িপাড়া, সাতপারি, জয়পুর ও লোভারমুখের বাসিন্দা।

 

 

অভিযোগপত্রে বলা হয়, লক্ষীপ্রসাদ ইউনিয়নের চড়িপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাথর চুরি করে উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত পাথর ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করায় এলাকার রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

 

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অবৈধ পাথর পরিবহনের ফলে এলাকার প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও বসতবাড়ির আশপাশে ধুলো ও শব্দদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাতের বেলায় ভারী যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

 

 

অভিযোগকারীরা হলেন আলাউদ্দিন, আজির উদ্দিন, ফাতিমা বেগম, কাহির উদ্দিন ও শামীৃ আহমদ। তারা অভিযোগে জানান, বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে পুনরায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

 

অভিযোগে দ্রুত অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে অভিযান পরিচালনা, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) এ অভিযোগ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com