বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

বিশ্বনাথে গোয়াহরি বিলে ‘পলো বাওয়া’ উৎসব

বিশ্বনাথে গোয়াহরি বিলে ‘পলো বাওয়া’ উৎসব

Oplus_131072

তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ::::সিলেটের বিশ্বনাথে গোয়াহরি গ্রামের দক্ষিণের বড় বিলে বার্ষিক পলো বাওয়া উৎসব পালিত হয়েছে। শতবর্ষী ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসবকে ঘিরে বিলপাড়ে জড়ো হন হাজারো মানুষ।

 

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বড়বিলে এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়।

 

 

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই উৎসবের পস্ত বস্ত গ্রামবাসী। নির্দিষ্ট সময়ে সবাই পলো, উড়ালজাল, ঠেলা জাল, টানা জাল, ছিটকি জাল ও কুচা নিয়ে একত্রিত হন বিলের পাড়ে। তারপর একযোগে ঝাঁপিয়ে পড়েন পানিতে। মুহুর্তেই দেখা মিলে বড় বড় মাছের। কয়েক ঘণ্টা চলে মাছ শিকার। ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, ঘনিয়া, বাউশ, শোলসহ নানা প্রজাতির মাছ। টেলা আর ছিটকি জালে আটকা পড়ে বিলে জন্ম নেয়া হরেক রকম সুস্বাদু মাছ। কারও হাতে বড় বোয়াল কারও ঝুড়িতে রুই-কাতলা।

 

 

উৎসব দেখতে বিলপাড়ে ভিড় করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। প্রবাসে থাকা অনেকেই বিশেষভাবে এই উৎসব উপলক্ষে গ্রামে ফিরে আসেন। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে দেখা, পুরোনো স্মৃতি রোমন্থন আর মাছ ধরার আনন্দে গোয়াহরি বড়বিল পরিণত হয় এক মিলনমেলায়।

 

 

পলোতে বড় বোয়াল ধরতে পেরে খুশি যুবক রাজু আহমদ বলেন, নিজের হাতে এত বড় বোয়াল ধরতে পেরে খুব আনন্দ লাগছে। আজ সবাই মাছ পেয়েছে।

 

 

উৎসব দেখতে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসী হাজী মো. তৈমুছ আলী বলেন, গ্রামের মানুষ আনন্দের সঙ্গে মাছ ধরছে- এই দৃশ্য দেখতেই দেশে আসা। বসে বসে পলো বাওয়া উৎসব উপভোগ করছি, খুব ভালো লাগছে।

 

 

প্রবাসী হাজী মো. আবদুল বারী ও শাহনুর হোসাইন ছাদিক বলেন, এই উৎসব দেখার জন্যই আমাদের দেশে ফেরা। এটি আমাদের জন্য পরমানন্দের।

 

 

আয়োজক কমিটির সদস্য গোলাম হোসেন মেম্বার ও ইকবাল হোসাইন বলেন, “আমাদের গ্রামের গোয়াহরি বড়বিলে প্রতিবছরই এই পলো বাওয়া উৎসব পালন করা হয়। এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি ও ঐতিহ্যের ধারক। যুগ যুগ ধরে আমরা এই উৎসব ধরে রেখেছি। আনন্দের পাশাপাশি এটি আমাদের গর্বের বিষয়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com