রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি
৩৪ কোটির সম্পদ, ১০০ ভরি স্বর্ণ: সিলেট-১ আসনে সম্পদের শীর্ষে বিএনপির প্রার্থী মুক্তাদির

৩৪ কোটির সম্পদ, ১০০ ভরি স্বর্ণ: সিলেট-১ আসনে সম্পদের শীর্ষে বিএনপির প্রার্থী মুক্তাদির

Oplus_131072

পারভেজ আহমদ :::: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার আবদুল মুক্তাদির একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সন্তান। তার বাবা খন্দকার আবদুল মালেকও একজন খ্যাতনামা ব্যবসায়ী ছিলেন। এর আগে তিনি সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। জমা দেওয়া হলফনামার তথ্যে দেখা গেছে, সিলেটে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেবে তিনি শীর্ষ অবস্থানে রয়েছেন।

 

 

হলফনামা অনুযায়ী, খন্দকার আবদুল মুক্তাদির ও তার স্ত্রী জাকিয়া ইয়াসমিনের মালিকানায় রয়েছে মোট ১০০ ভরি স্বর্ণ। এর মধ্যে মুক্তাদিরের নিজের ৫০ ভরি এবং তার স্ত্রীর নামে রয়েছে আরও ৫০ ভরি স্বর্ণ। হলফনামায় উল্লেখ করা হয়, এই স্বর্ণ তারা বিবাহের সময় আত্মীয়স্বজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। সে কারণে অধিগ্রহণকালে এর মূল্য শূন্য দেখানো হয়েছে। তবে বর্তমান বাজারদর অনুযায়ী উভয়ের স্বর্ণের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা।
হলফনামার তথ্যমতে, খন্দকার আবদুল মুক্তাদিরের বার্ষিক আয় প্রায় ৩৯ লাখ ২১ হাজার টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা।

 

 

আর্থিক সম্পদের বিবরণে দেখা যায়, তার কাছে নগদ অর্থ রয়েছে ৬৪ লাখ ২৮ হাজার টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৪ লাখ ৫৮ হাজার টাকা। অপরদিকে, তার স্ত্রী জাকিয়া ইয়াসমিনের কাছে নগদ রয়েছে ১ কোটি ২০ লাখ টাকা, তবে তার নামে কোনো ব্যাংক জমা নেই।
অস্থাবর সম্পত্তির হিসাবে মুক্তাদিরের সম্পদের বর্তমান মূল্য ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার টাকা এবং স্থাবর সম্পত্তির মূল্য ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে কৃষি ও অকৃষি জমি রয়েছে। এছাড়া তার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট থাকার তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

 

 

হলফনামা অনুযায়ী, ব্যাংকের কাছে খন্দকার আবদুল মুক্তাদিরের ঋণের পরিমাণ ৬ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকা। রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রিধারী এই প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

 

 

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খন্দকার আবদুল মুক্তাদিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com