বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
শীতেও অন্ধকারে সিলেট, দিনে দিনে বাড়ছে লোডশেডিংয়ের যন্ত্রণা

শীতেও অন্ধকারে সিলেট, দিনে দিনে বাড়ছে লোডশেডিংয়ের যন্ত্রণা

পারভেজ আহমদ ::::  সিলেটে শীতের প্রকোপ অনেকটাই কমে এসেছে। এখনো শীত মৌসুম চললেও গরমের মতো বিদ্যুৎ ব্যবহার নেই। ফ্যান কিংবা এসির ব্যবহারও তুলনামূলকভাবে কম। অথচ এমন সময়েও সিলেটে চলছে গ্রীষ্মকালীন মাত্রার লোডশেডিং, যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার নগরের জিন্দাবাজার এলাকায় কয়েক দফায় প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। একই অবস্থা নগরের বেশিরভাগ এলাকায়। পুরো মাসজুড়েই দিনে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। প্রতিবার বিদ্যুৎ চলে যাওয়ার পর ঘণ্টাখানেক বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য।

 

 

শীত মৌসুমে সাধারণত বিদ্যুতের চাহিদা কমে আসে। তবুও কেন সিলেটে এত ঘন ঘন লোডশেডিং—এ প্রশ্নের জবাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি জানান, বর্তমানে সিলেটে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ মেগাওয়াট। ফলে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে।

 

 

শীতকালেও কেন এত বড় ঘাটতি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সংস্কারকাজ চলছে। পাশাপাশি গ্যাসের সরবরাহ কমে গেছে। জ্বালানি সংকটের কারণে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

 

 

আব্দুল কাদির আরও জানান, সারা দেশে প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১০ হাজার মেগাওয়াট।
তবে পরিস্থিতি উন্নতির আশ্বাসও দিয়েছেন তিনি। বলেন, বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

 

 

এদিকে দ্রুত লোডশেডিং নিরসনের দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের আশা, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং স্বস্তি ফিরবে জনজীবনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com