নিজস্ব প্রতিবেদক :::: এক মাস সিয়াম সাধনার পর সারাদেশের মতো সিলেটেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার সকাল সাড়ে আটটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। এতে অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী।
জামাতে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই শাহী ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন মুসল্লীরা। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে, সিলেট মহানগর ও জেলার প্রায় তিন হাজার স্থানে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply