বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন মেঘ-ঢলের শঙ্কায় নির্ঘুম হাওড়পাড়ের কৃষক, সময়ের সঙ্গে দৌড়ে ধান কাটা তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহেই খুলছে ভারতীয় ভিসা সিলেটে আজ শেষ হচ্ছে পুলিশের আল্টিমেটাম যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ কাজিরবাজারের মালিকানা পেল রাষ্ট্র, যা বললেন সিসিক প্রশাসক হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই, তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’ নববর্ষে শোভাযাত্রায় সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের বাঙালির প্রাণের উৎসব ” আজ নববর্ষ ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রমমন্ত্রী সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন


তৃতীয়বারের মতো দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট‘র সভাপতি পদে পুনঃনির্বাচিত হলেন দৈনিক পঞ্চবাণীর প্রধান সম্পাদক চঞ্চল মাহমুদ ফুলর। গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন দেয়া হয়। সিলেট নগরির দক্ষিণ সুরমার স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনের শেষলগ্নে প্রেসক্লাবের বিগত সেশনের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সভাপতি তা বিলুপ্ত ঘোষণা করেন। পরে দ্বিতীয় অধিবেশনে সর্ব-সম্মতিক্রমে ২০২৬-‘২৮ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর। সাধারণ সভার শুরুতেই প্রেসক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এবং পরে আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী। রিপোর্ট দু‘টির উপর আলোচনায় অংশ নেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদস্য মোঃ আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক মোঃ জুমান আহমেদ, প্রচার-প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল আলী টিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, অন্যতম সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, হাবিবা আক্তার, আলী হোসেন প্রমুখ।
বিদ্যমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সদ্যসাবেক সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী। হার্দিক পরিবেশে ব্যাপক আলোচনার পর সর্ব-সম্মতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট‘র ২০২৬-‘২৮ মেয়াদের জন্য ১১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর (দৈনিক দেশবার্তা ও পঞ্চবাণী), সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক (দৈনিক যুগভেরী) সহ-সভাপতি মোঃ জুমান আহমেদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক শুভ প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান সোহেল (দৈনিক সিলেটের দিনরাত), অর্থ সম্পাদক পাবেল আহমদ (দৈনিক আজকালের খবর ও আজকের সিলেট), দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু (দৈনিক বিজয়ের কণ্ঠ ও বৈচিত্রময় সিলেট), প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল (দৈনিক সিলেটের সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বক্কর তালুকদার (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক শুভ প্রতিদিন) ও নির্বাহী সদস্য-মোহাম্মদ নুরুল ইসলাম (দৈনিক সুরমা মেইল ও সিলেট প্রতিদিন)। নির্বাহী সদস্যের একটি পদ পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে পুরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com