রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি
সিলেটে সড়কে প্রাণ হারানো মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক

সিলেটে সড়কে প্রাণ হারানো মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক


সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় তেলিবাজার এলাকায় ট্রাকের সাথে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৮ শ্রমিকের মরদেহ রোববার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমানী হাসপাতাল থেকে মরদেহগুলো স্বজন দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে গেছেন। মরদেহ বহনে অ্যাম্বুলেন্স ভাড়া প্রদানে সহায়তা করেছে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি-এসনিক নামের সিলেটের একটি সামাজিক সংগঠন। নিহত ৫ পরিবারের স্বজনদের মধ্যে ভাড়া প্রদান করা হয় বলে সংগঠনের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার জানিয়েছেন।
তিনি জানান উপস্তিত সময়ে ৫ পরিবারকে পাওয়া যায়। নগদ ও মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হয়।
তিনি জানান, নিহতের মরদেহ বহনে সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি এগিয়ে আসেন। গাড়ি ভাড়া বাবদ নিহতের পরিবারের হাতে সহায়তা তুলে দেন।
নিহত আজির উদ্দিন ও আমির উদ্দিনের খালাত ভাই রাফি ও শামীম জানান যেখানে এগিয়ে আসার কথা ছিল রাষ্টের, সেখানে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।
নিহত ফরিদুলের ভাই জানান আমরা কৃতজ্ঞ। আমাদের এই কঠিন সময়ে সহযোগিতার জন্য। আমরা চেয়েছিলাম সরকার এগিয়ে আসবে। কিন্তু পাশে পেলাম একটি সামাজিক সংগঠনকে।
এ সময় শাবির প্রো ভিসি সাজেদুল করিম বলেন, আমি যখন শুনলাম ৮ জন নির্মাণ শ্রমিক মারা গেছে খুব মর্মাহত হই। সন্্যায় মনটা ভাল হয়ে যায় একটি মহতী উদ্যোগের সঙ্গে নিজেকে বিলিয়ে দিতে পেরে। সামাজিক সংগঠন এসনিক যা দেখাল -এটি দৃষ্টান্ত।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার আর প্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইউসুফ আলী, সংগঠক ওমর মাহবুব।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে তেলিবাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান চার জন। হাসপাতালে যাওয়ার পর আরও চার জন মারা যান। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তারা ভোরে নগরীর আম্বরখানা মোড় থেকে নির্মাণ কাজের শ্রমিক হিসেবে লালাবাজার এলাকায় যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়িছিলেন। নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের পলাশ গ্রামের দুই ভাই আজির উদ্দিন ও আমিরউদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের না‌র্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মনি বেগম, একই উপজেলার দিরাই ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী ও ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও একই উপজেলার পুটামারা গ্রামের বদরুল আমিন।
এরমধ্যে নিহত আমির উদ্দিন ও আজির উদ্দিন, পান্ডব, মনি বেগম ও ফরিদুলের পরিবারের কাছে সহায়তা তুলে দেওয়া হয়।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com