বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
তুফান আইলে আল্লা আল্লা”বর্ষা এলেই আতঙ্কে সিলেটের টিলাপাড়ের মানুষ

তুফান আইলে আল্লা আল্লা”বর্ষা এলেই আতঙ্কে সিলেটের টিলাপাড়ের মানুষ

পারভেজ আহমদ :::: সিলেটের একটি বহুল প্রচলিত প্রবাদ“তুফান আইলে আল্লা আল্লা”। বর্ষা মৌসুম শুরু হলেই যেন এই কথাটিই বাস্তবে রূপ নেয় টিলাপাড়ে বসবাসকারী হাজারো মানুষের জীবনে। পাহাড়ি ঢল, টানা বৃষ্টি আর টিলা ধসের আতঙ্কে দিন কাটছে তাদের।

 

 

জানা গেছে, সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় টিলা কেটে কিংবা টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন প্রায় ১২ হাজারেরও বেশি মানুষ। বছরের পর বছর ধরে অবৈধভাবে টিলা কেটে ঘরবাড়ি নির্মাণ করা হলেও কার্যকর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই টিলা ধসের আশঙ্কা ভয়াবহ রূপ নেয়।

 

 

প্রতি বছরই টিলা ধসে প্রাণহানির ঘটনা ঘটছে সিলেটে। অনেক পরিবার স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়লেও ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়া কিংবা অবৈধ টিলা কাটা বন্ধে দৃশ্যমান উদ্যোগ খুব কমই দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।

 

 

এদিকে ইতোমধ্যে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। আবহাওয়ার এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে টিলাপাড়ের বাসিন্দাদের মাঝে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

 

 

স্থানীয়দের দাবি, সম্ভাব্য প্রাণহানি এড়াতে প্রশাসনকে এখন থেকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। অবৈধ টিলা কাটা বন্ধ, ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিতকরণ এবং নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন না হলে বর্ষার এই মৌসুমে আবারও ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com