বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে খোলস পাল্টে দাপিয়ে বেড়ানো ছাত্রলীগের সেই ‘ডেভিল রকি’ গ্রেফতার এনসিপি সিলেট মহানগরে যোগদান করলেন অর্ধশতাধিক নেতাকর্মী সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮ গ্রেপ্তার ১ ,বড়লেখায় এক কেজি গাঁজাসহ সিলেটে শিশু ফাহিমা হ ত্যা, ‘চাচা’ জাকির গ্রে ফ তা র সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে আপোস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা টিলাগড়ে শাপলা ভয়েজ আন্ত: ৪র্থ ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নির্মূল ঘোষিত দেশ হয়েও হামের সংক্রমণ হঠাৎ বেড়েছে জাপানে ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন হলিউডে পা রাখলেন দিশা পাটানি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ পারিবারিক বিরোধে শিশুকে ‘তুলে নেওয়ার চেষ্টা’, পুলিশ ফাঁড়িতে ‘হামলা’ প্রতিমন্ত্রীর সফরের দিনেও সিলেটে ট্রেনের সিডিউল বিপর্যয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের সিলেটের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে মায়ের হত্যাকারীদের গ্রেফতার ও পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিলেটে খোলস পাল্টে দাপিয়ে বেড়ানো ছাত্রলীগের সেই ‘ডেভিল রকি’ গ্রেফতার

সিলেটে খোলস পাল্টে দাপিয়ে বেড়ানো ছাত্রলীগের সেই ‘ডেভিল রকি’ গ্রেফতার

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের শাহপরান থানা এলাকায় পুলিশ ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে আলোচিত মাদক কারবারি ও সীমান্ত চোরাচালান চক্রের হোতা রকি ওরফে ‘ইয়াবা রকি’। গত রবিবার (১০ মে) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

 

 

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ধূর্ত এই রকি গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত মহানগর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ও ‘আস্থভাজন’ হিসেবে পরিচিত ছিল। তবে সরকার পতনের পর ভোল পাল্টে সে রাতারাতি নিজেকে বিএনপি কর্মী হিসেবে জাহির করতে শুরু করে। পরিচয় পাল্টে মূলত নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখাই ছিল তার লক্ষ্য। জনরোষ থেকে বাঁচতে সে সিলেট খাদিম চমুনিয়ার বাসভবন ছেড়ে খাদিম চা বাগানের ভেতরে আত্মগোপন করে।

 

 

 

‎অভিযোগে জানা যায়, খাদিম চা বাগানে আত্মগোপনে থাকলেও রকির অপরাধমূলক কর্মকাণ্ড থামেনি। বরং রাত নামলেই বাগানের নির্জন এলাকায় বসত ইয়াবা, মদ এবং জুয়ার রমরমা আসর। তার এই ‘ডেভিল’ আস্তানায় নিয়মিত মাদকসেবী ও জুয়াড়িদের আনাগোনা ছিল, যা এলাকাবাসীর জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

 

 

 

‎অনুসন্ধানে জানা গেছে, রকির আয়ের মূল উৎস ছিল সীমান্ত চোরাচালান। সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় বিভিন্ন পণ্য তার সিন্ডিকেটের মাধ্যমে খাদিম বাগান হয়ে সিলেট শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত। এই সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল রকির হাতে, যার ফলে অপরাধ জগতে সে ‘ইয়াবা রকি’ নামে পরিচিতি পায়।

 

 

 

‎শাহপরান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। রকির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালানসহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com