শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

বিশ্বজুড়ে সংঘাতময় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে বুধবার (১০ জুন) পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’। প্রতি বছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। তবে এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন পালন করা হচ্ছে।
দিবসটির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এর পাশাপাশি সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ টকশো ও তথ্যচিত্র প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের অবদান ও গৌরবোজ্জ্বল ইতিহাস দীর্ঘ চার দশকের। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮২৮ জন সদস্য এ পর্যন্ত বিশ্বের ২৫টি দেশের ২৭টি মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে এক হাজার ৯২৮ জন নারী সদস্য রয়েছেন। ২০০০ সাল থেকে মিশনগুলোতে বাংলাদেশি নারী পুলিশ সদস্যদের নিয়মিত অংশগ্রহণ শুরু হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটজন নারী সদস্যসহ মোট ৩৭ জন কর্মকর্তা ‘ইউএনপোল’ ও ‘ইউএন জব’-এ কর্মরত আছেন।
বিশ্বের চরম ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের ২৫ জন বীর সদস্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। জীবন বাজি রেখে হাইতির প্রলয়ংকরী ভূমিকম্পে দুর্গতদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি ফেরাতে অসামান্য ভূমিকা রেখেছেন তারা। যার ফলে স্থানীয় জনগণের গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ।
শান্তিরক্ষা মিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৫২৫ জন সদস্য হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দিতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের ম্যান্ডেট বা নীতিমালা মেনে বিশ্বের যে-কোনো প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সবসময় বদ্ধপরিকর এবং আগামীতেও এই গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com