বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ

জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না

জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না

সবসময় ডেস্ক ::: জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদের ভেতরে বা বাহিরে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের চিকিৎসাসহ নানা সহায়তা অব্যাহত রাখবে সরকার। বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।

তারেক রহমান বলেন, চা শ্রমিকদের ঘর করে দিতে ৫০ জনকে দুই লাখ টাকা দিচ্ছে সরকার। ১৫০ জন চা শ্রমিকদের সন্তানদের স্কলারশিপ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের যে জন্য বাজেট দেয়া হয়েছে, একটি দল বলে এটা নাকি জনবিরোধী বাজেট। জনবান্ধন বাজেটকে যারা গনবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্তি করে তাদের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়তে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না, জনগণের টাকা জনগণ ও দেশের ভাগ্যের পরিবর্তনে কাজ করা হবে। টাকার কোনো অভাব হবে না। যারা জনগণের টাকা বিদেশে পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।

তারেক রহমান বলেন, মানুষ যতবারই ভোট দেয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বিএনপির সব শক্তিই জনগণ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com