শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির ছেলেসহ বিএনপি নেতা কারাগারে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য মৌলভীবাজার সাতজনকে পুশইন করলো বিএসএফ শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১ কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত- কামরুজ্জামান জুয়েল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই নগরীতে ইমদাদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া মুক্তাদিরের সিলেট সফর বাতিল, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মির্জা সম্রাটের নেতৃত্বে মিছিল ট্রাইব্যুনালে জিয়াউলের রানার বয়ানে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বর্ণনা উরুগুয়েকেও রুখে দিয়ে কেপ ভার্দের নতুন রূপকথা বেলজিয়ামকে রুখে দিল ইরান পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ এপেক্স ক্লাব সিলেট’র ৫৮তম পালাবদল সম্পন্ন নাশকতা-সন্ত্রাস প্রতিরোধে মাঠে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিদেশি মুদ্রাসহ যা পাওয়া গেল শাহজালাল মাজারের দানবাক্সে জকিগঞ্জে এনআইডি বানাতে গিয়ে ভারতীয় নাগরিক আটক

পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ

পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ

পারভেজ আহমদ ::: আধ্যাত্মিক নগরী ও দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটে উদ্বেগজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বিপণিবিতান, ধর্মীয় উপাসনালয় এবং পর্যটনকেন্দ্রগুলোতে ভিক্ষুকদের ব্যাপক উপস্থিতি এখন নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। তাদের অতিরিক্ত পীড়াপীড়ি ও জোরাজুরিতে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকরা।

 

সরেজমিনে দেখা যায়, নগরীর বন্দরবাজার, ক্বীন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট পয়েন্ট, চৌহাট্টা, শিবগঞ্জ, আম্বরখানা, শাহজালাল উপশহর ও সোবহানীঘাটসহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় দলবদ্ধভাবে অবস্থান করছেন ভিক্ষুকরা। বিশেষ করে যানজটপূর্ণ মোড় ও জনসমাগমস্থলগুলোতে তাদের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

 

এছাড়া,  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং হুমায়ূন রশীদ চত্বরসহ যাত্রী ও পর্যটকদের প্রধান প্রবেশপথগুলোতেও দিন-রাত ভিক্ষুকদের বিচরণ দেখা যায়। ধর্মীয় আবেগকে পুঁজি করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকাকে কেন্দ্র করেও গড়ে উঠেছে ভিক্ষাবৃত্তিনির্ভর একটি সক্রিয় চক্র।

 

স্থানীয়দের অভিযোগ, ভিক্ষুকদের একটি বড় অংশ শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম। তাদের মধ্যে অনেক যুবক-যুবতী এবং সক্ষম নারী-পুরুষও রয়েছেন, যারা কোনো ধরনের উৎপাদনশীল কাজে যুক্ত না হয়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। সচেতন মহলের মতে, সহজে অর্থ উপার্জনের সুযোগ থাকায় কিছু অসাধু চক্র এই পেশাকে লাভজনক ব্যবসায় পরিণত করেছে।

 

নগরবাসীর দাবি, ভিক্ষাবৃত্তির আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কাও রয়েছে। অনেক ক্ষেত্রে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভিক্ষুকদের নিয়ন্ত্রণ ও পরিচালনার অভিযোগও শোনা যাচ্ছে। ফলে বিষয়টি শুধু সামাজিক সমস্যা নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সচেতন নাগরিকরা মনে করেন, সিলেটের সৌন্দর্য, পর্যটনবান্ধব পরিবেশ এবং নগরীর ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ জরুরি। একই সঙ্গে প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের পুনর্বাসন এবং সংঘবদ্ধ ভিক্ষুক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com