বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনিত হয়েছেন গোলাম আজম ১৭ বছরের উন্নয়ন বরাদ্দ লুটপাট হয়েছে, কাজ হয়নি: এমপি লুনা সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন কাষ্টঘর থেকে ইয়াবাসহ আলী রাজা আটক নগরীতে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহকর্মী হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি সিলেটে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষ, আহত ২ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন, তদন্তের দাবি প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে ঢাকা ঘুরে সিলেটে, ৪ স্কুলছাত্রীর রহস্যময় যাত্রা!! আপন ভাইকে অপহরণের পর ‘হত্যা’, গ্রেপ্তার ৫ জনগণের কল্যাণে চলমান উন্নয়ন আরো গতিশীল করা হবে: হুমায়ুন কবির তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ গোলাপগঞ্জ সীমান্তে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ ৫০ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় নদী পার পাঁচ গ্রামের মানুষ মৌলভীবাজারের রাডার অচল, ঝুঁকিতে সিলেটের আগাম আবহাওয়া সতর্কতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেটে বাসদের মানববন্ধন বিদ্যুৎ বিল বেশি এলে সরাসরি অভিযোগ জানানো যাবে হটলাইনে আজ সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩ ড্রেজারসহ আটক ৩, জরিমানা ২ লাখ টাকা গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, আলোচনায় আলামিন অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী জকিগঞ্জের খাসেরা থেকে গ্রে প্তা র আবুল কালাম সিলেটে যে অভিযানে ধরা পড়লেন ৮৫ জন সিলেটে সদর উপজেলা তাঁতীদলের আনন্দ মিছিল স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন

ঢাকা ঘুরে সিলেটে, ৪ স্কুলছাত্রীর রহস্যময় যাত্রা!!

ঢাকা ঘুরে সিলেটে, ৪ স্কুলছাত্রীর রহস্যময় যাত্রা!!

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :::ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের ফাঁদে পড়ার আশঙ্কা।।

 

ঠাকুরগাঁও থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মানবপাচারকারী একটি সংঘবদ্ধ চক্রের প্রলোভনে তাদের সীমান্ত এলাকা হয়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বুধবার দুপুর ২টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা সিলেট থেকে গোয়াইনঘাটগামী একটি বাসে ওঠার অপেক্ষায় ছিল। গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফেরেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় তাদের পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিলেটে আসার আগে ওই শিক্ষার্থীরা ঢাকায় গিয়েছিল। সেখান থেকেই একটি মানবপাচার চক্র নানা প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চক্রটির সদস্যদের শনাক্ত এবং পুরো নেটওয়ার্ক উন্মোচনে কাজ করছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম বলেন, উদ্ধার হওয়া চার শিক্ষার্থী বর্তমানে থানায় রয়েছে। তারা কীভাবে এবং কার মাধ্যমে সিলেটে এসেছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

ঘটনাটি মানবপাচার চক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ বলছে, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com