সবসময় ডেস্ক :::সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১ জুলাই) জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এ স্মারকলিপি জমা দেন তারা।
এর আগে সকালে শিক্ষার্থীরা দাবি আদায়ে ক্লাস বর্জন করেন। পরে দুপুরে সুনামগঞ্জ শহরে গিয়ে হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, শাহ পরান ভুঁইয়া, মো. এহসান, মো. ইমতিয়াজ, মো. নিরব ও প্রিতম রাজবংশীসহ অন্যরা।
উল্লেখ্য, হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে গত ২১ জুন থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা লাগাতার ক্লাস বর্জন, বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
Leave a Reply