মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান কে? এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান:  সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ স্বাস্থ্য কমপ্লেক্স ওমর সানীকে মৌসুমী কেন চাবুক মারত এখন বুঝতেছি: জয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জের ১০ হাসপাতাল উন্নীত হচ্ছে ১০১ শয্যায়, মধ্যনগরে হবে নতুন হাসপাতাল মৌলভীবাজারে কমছে বন্যার পানি, গো-খাদ্য সংকটে গবাদিপশু যে কারণে আর্জেন্টিনার ম্যাচে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা অবশেষে সিলেটে নতুন ডিসি, দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন বিছানাকান্দিতে পাথর সিন্ডিকেটের দৌরাত্ম্য, নৌকাপ্রতি ২ লাখ টাকা আদায়ের অভিযোগ হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১ জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার আজ সিলেটের ডিসি হিসেবে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের মামুন ইতিহাস বলছে, আর্জেন্টিনা ফাইনাল খেলবে মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যা সহায়তা: বরাদ্দ ১৫ লাখ টাকা, ৩০০ মেট্রিক টন চাল সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, তিন পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :::সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনুদ্দিন (আইনুল), মিসবাউল ইসলাম (রাজন), রবিউল এবং মাহফুজুর রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

মামল সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। শাহপরান মাজার থেকে ফেরার পথে এক দম্পতির প্রাইভেটকার থামিয়ে তাদের জিম্মি করে ছাত্রাবাসে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ও র‍্যাবের অভিযানে তিন দিনের মধ্যে আটজন আসামিকেই গ্রেপ্তার করা হয়।

তদন্তে ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। পরে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

মামলায় মোট ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com