বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
ঘি কি সত্যিই কোলেস্টেরল বাড়ায়?

ঘি কি সত্যিই কোলেস্টেরল বাড়ায়?

আমরা অনেকেই ঘি খেতে পছন্দ করি। বিশেষ করে খিচুড়িতে ঘি ব্যবহার করলে, তার স্বাদ আরও বেড়ে যায়। তবে, অনেক সচেতন মানুষই ভেবে থাকেন- ঘি কি সত্যিই কোলেস্টেরল বাড়ায় কিংবা এটি কি সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত?
বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে ঘি খাওয়া অধিকাংশ সুস্থ মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়। এর প্রভাব নির্ভর করে আপনি কতটা ঘি খান, আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস কেমন এবং জীবনযাপন কতটা স্বাস্থ্যকর।
তার আগে ঘি সম্পর্কে জেনে নেওয়া জরুরি। ঘি হলো পরিশোধিত মাখন। মাখনকে ধীরে ধীরে গরম করে এর জলীয় অংশ বাষ্পীভূত করা হয় এবং দুধের কঠিন অংশ আলাদা করে ফেলা হয়। এরপর যে সোনালি রঙের ফ্যাট অবশিষ্ট থাকে, সেটিই ঘি। এটি স্বাদ ও সুগন্ধের জন্য জনপ্রিয় এবং রান্নায় বহুল ব্যবহৃত। ঘিতে ভিটামিন এ, ডি, ই ও কে-এর মতো চর্বিতে দ্রবণীয় ভিটামিন থাকলেও, এতে ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি।
দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মাখন, ঘি, ক্রিম, চর্বিযুক্ত মাংস এবং পূর্ণ-ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার স্যাচুরেটেড ফ্যাটের প্রধান উৎস।
গবেষণায় দেখা গেছে, ঘিতে থাকা উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট অতিরিক্ত পরিমাণে খেলে কিছু মানুষের এলডিএল (খারাপ) কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
তবে পুষ্টিবিদদের মতে, যদি সারাদিনের মোট স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সুপারিশকৃত সীমার মধ্যে থাকে, তাহলে অল্প পরিমাণ ঘি সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।
এছাড়া, স্যাচুরেটেড ফ্যাটের একটি অংশের পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করলে, কোলেস্টেরলের ভারসাম্য উন্নত হতে পারে এবং হৃদরোগের ঝুঁকিও কমতে পারে।
অর্থাৎ, ঘি সম্পূর্ণ বাদ না দিয়ে বরং এর পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত।
পাশাপাশি খাদ্যতালিকার বেশিরভাগ চর্বি যেন অলিভ অয়েল, বাদাম, বীজ বা মাছের মতো স্বাস্থ্যকর অসম্পৃক্ত ফ্যাটের উৎস থেকে আসে, সেদিকেও নজর দেওয়া উচিত।
বিশেষজ্ঞরা সব ধরনের চর্বি বাদ দেওয়ার পরামর্শ দেন না। কারণ, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য স্বাস্থ্যকর চর্বি অপরিহার্য।
এমন খাদ্যাভ্যাসে মাঝে মাঝে অল্প পরিমাণ ঘি খেলে, সাধারণত বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা কম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com