মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার আর নেই

প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটবে

প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটবে

অনেকেই ওজন কমানো বা হজমের সমস্যা দূর করার আশায় প্রতিদিন শসা, টমেটো ও লেটুস পাতার সালাদ খেয়ে থাকেন। আবার অনেকের ধারণা, প্রতিদিন এক বাটি কাঁচা সালাদ খেলেই শরীরের প্রয়োজনীয় ফাইবার ও পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়। শুধু সালাদের ওপর নির্ভর করে দৈনিক ফাইবারের চাহিদা পূরণ করা সম্ভব নয়।
শরীর সুস্থ রাখতে ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। তবে আমরা যেসব সবজি দিয়ে সাধারণত সালাদ তৈরি করি, সেগুলোর বেশির ভাগই পানিসমৃদ্ধ। ফলে এগুলোতে ফাইবার থাকলেও তার ঘনত্ব তুলনামূলকভাবে কম, যাকে ‘লো-ডেন্সিটি ফাইবার’ বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার গ্রহণ করা প্রয়োজন। কিন্তু এই পরিমাণ ফাইবার শুধু সালাদ থেকে পেতে হলে কয়েক কেজি কাঁচা সবজি খেতে হবে, যা বাস্তবে সম্ভব নয়।
তাই দৈনন্দিন খাদ্যতালিকায় এমন খাবার রাখা জরুরি, যেগুলো অল্প পরিমাণে খেলেও পর্যাপ্ত ফাইবার পাওয়া যায়। অর্থাৎ ‘হাই-ডেন্সিটি ফাইবার’ সমৃদ্ধ খাবারের দিকে নজর দিতে হবে। এ জন্য ওটস, বিভিন্ন ধরনের ডাল, গোটা শস্য (হোল গ্রেন) এবং খোসাসহ খাওয়া যায় এমন ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত।
চিকিৎসকদের পরামর্শ হলো, এসব খাবার ঘুরিয়ে-ফিরিয়ে নিয়মিত খেলে খুব সহজেই দৈনিক প্রয়োজনীয় ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবারের চাহিদা পূরণ করা সম্ভব। তাই শুধু সালাদের ওপর নির্ভর না করে, সুষম ও ফাইবারসমৃদ্ধ খাবারকে প্রতিদিনের খাদ্যাভ্যাসের অংশ করে তোলাই হবে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com