বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির জুলাই আদেশ না মানলে সরকার ও সংসদ অবৈধ : মিয়া গোলাম পরওয়ার বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে

দীঘির শহরে উধাও জলাধার

দীঘির শহরে উধাও জলাধার

পারভেজ আহমদ ::: একসময় ‘দীঘির শহর’ নামে পরিচিত ছিল সিলেট। নগরের প্রায় প্রতিটি মহল্লায় ছিল দীঘি, পুকুর ও খাল। এসব জলাধার শুধু নগরের সৌন্দর্যই বাড়ায়নি, বরং বৃষ্টির পানি ধারণ করে জলাবদ্ধতা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু কয়েক দশকের অপরিকল্পিত নগরায়ণ, দখল ও ভরাটের কারণে সেই ঐতিহ্যের অধিকাংশই এখন ইতিহাস।

 

সাগরদীঘির পাড়, লালদীঘির পাড়, রামেরদীঘির পাড়সহ অন্তত ২০ থেকে ২৫টি এলাকার নামে এখনও দীঘির স্মৃতি টিকে থাকলেও বাস্তবে সেসব দীঘির আর অস্তিত্ব নেই। এমন বাস্তবতায় ধুঁকে ধুঁকে টিকে থাকা বেশিরভাগ দীঘি এখন পরিত্যক্ত। এসব দীঘি চিহ্নিত করে সংরক্ষণ ও পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

 

বুধবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় প্রথম ধাপে প্রকৌশল বিভাগকে নগরীর পরিত্যক্ত, দখল হওয়া ও হারিয়ে যাওয়া দীঘির তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা প্রণয়নের পর আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় দীঘিগুলো সংরক্ষণ ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগরের ঐতিহ্যবাহী মাছুদীঘির অর্ধেক অংশ ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। অবশিষ্ট অংশও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। একইভাবে মজুমদারি এলাকার মজুমদার দীঘিও দখল ও ভরাটের হুমকিতে রয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে অবৈধ দখল উচ্ছেদে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই-রাফিন সরকার বলেন, সিলেটের ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় হারিয়ে যাওয়া এবং পরিত্যক্ত দীঘিগুলো চিহ্নিত করা হবে। এ তালিকায় সরকারি জলাধারের পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন পুকুর, দীঘি স্থান পাবে। জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে এসব  জলাধার সংরক্ষণ ও পরিচ্ছন্ন করা হবে। সিসিকের প্রকৌশল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

তালিকা তৈরিকালে পুকুর বা দীঘির নাম, আশপাশের জনবসতির পরিসংখ্যান, বর্তমান অবস্থার আলোকচিত্র ও ভিডিওচিত্র ধারণ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল একলিম আবেদীন বলেন, দীঘি ও জলাশয় নগরের পরিবেশ, পানি ধারণক্ষমতা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ। এসব জলাধার সংরক্ষণে সিটি করপোরেশন প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সুরমা ও কুশিয়ারা নদীর নাব্যতা হ্রাস, খাল-বিল ও দীঘি ভরাট এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সিলেটে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি দিন দিন বাড়ছে। তাদের মতে, হারিয়ে যাওয়া দীঘি পুনরুদ্ধার এবং বিদ্যমান জলাশয় সংরক্ষণ করা গেলে নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের আশা, সিটি করপোরেশনের এ উদ্যোগ শুধু হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনবে না, বরং পরিবেশ সংরক্ষণ, বৃষ্টির পানি ধারণক্ষমতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনেও দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com