বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২ নদীর তীরে কিশোরীকে ধ র্ষ ণ করেছিলেন যুবক, অতঃপর… রাজনগরে হাওরে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃ*ত্যু সিলেট র‌্যাবের অভিযানে উদ্ধার ম্যাগাজিনসহ বিদেশী পি*স্তল হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর হবিগঞ্জে হামলার শিকার সারজিস ও নাসীরুদ্দীন পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা ক্রিকেটারের প্রেমে মৃণাল! ‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে নতুন গানচিত্রে আঁচল আঁখি আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮ ভবন ভাঙার নির্দেশ ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক হবিগঞ্জে হামলা: এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য সিলেটে প্রবাসীর বাসা যেন বিদেশি ম*দের গুদাম! সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন সিলেটে দুই খু*নে জড়িতরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্ম*গো*পনে জকিগঞ্জে জুলাইযোদ্ধাকে নারীর মা র ধ র, থানায় পাল্টাপাল্টি অভিযোগ চুনারুঘাটে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যয় চা শিল্প হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি, অনড় অবস্থানে এনসিপি আমদানিকারকদের হাতে জিম্মি দেশের কৃষি কীটনাশক খাত

পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক

পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাব্বির মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সাব্বির মিয়া উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুর দূরসম্পর্কের চাচা।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি জানান, সৈয়দপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

প্রাথমিক তথ্যানুযায়ী, শিশুটির বাবা-মায়ের অনুপস্থিতিতে সে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় অভিযুক্ত সাব্বির মিয়া শিশুটিকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে ভুক্তভোগী শিশুর বাবা জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com